কুরচির ছেলের হবু বউয়ের পরিচয় জেনে স্তম্ভিত কমলিনী! তবে কি নতুন কোন বিপদের আভাস পেল সে! ফাঁস দুর্ধর্ষ পর্ব!

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, হঠাৎ করে বাড়িতে উপস্থিত হয়ে কুরচির স্বামী। তার গলার আওয়াজ পেয়ে সকলেই অবাক হয়ে যায়। হঠাৎ তিনি এসে কেন উপস্থিত হলেন সেটা কেউই বুঝতে পারে না। কুরচি প্রথমে কিছুতেই দেখা করতে চায় না স্বামীর সাথে। কিন্তু তিনি এসেছেন কুরচির সাথে দেখা করতে। তারপর কমলিনী জোর করে তাকে নিয়ে আসে। তিনি এসেছেন নিজের ছেলের বিয়ের খবর দিতে। আসলে বহু বছর আগেই কুরচিকে অপমান করে সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তার স্বামী। এমনকি নিজের ছেলের সাথেও দেখা করার অনুমতি কোনদিনও দেয়নি।
এত বছর পর হঠাৎ করে বাড়িতে এসে তার নিজের সন্তানের বিয়ের খবর দিতে এসেছে। বিয়ের কথা সমস্ত পাকাপাকি করে কুরচিকে বিয়ের নেমন্তন্ন করতে এসেছে। আসলে মেয়ের বাড়ির লোকজন অনেকদিন ধরে ছেলের মায়ের খোঁজ করছে। আর মিথ্যা কথা বলতে তো অয়নদ্বীপ একেবারে সেরা। তাই এতদিন মিথ্যে বলেই ব্যাপারটা ধামাচাপা দিয়েছিল। তবে বিয়ে বাড়িতে ছেলের মাকে না দেখলে অনেক প্রশ্ন উঠবে তাই জন্যই স্ত্রীকে নিয়ে যেতে এসেছে। কিন্তু কুরচি জানিয়ে দেয় সে কিছুতেই যাবে না। নতুনও কুরচিকে যেতে দিতে চায় না।
কিন্তু ননদের ছেলের বিয়েতেই কমলিনীর জীবনে ফাঁস হলো চরম সত্যি যা কমলিনী আশাও করেনি। কমলিনীর জীবনে একের পর এক সত্যি উন্মোচন হচ্ছে। একের পর এক ধাক্কা সামলাচ্ছে সে। কিন্তু ননদের ছেলের বিয়েতে তার জীবনের চরম সত্যি লুকিয়ে আছে তা কে আর জানতো।
আরও পড়ুনঃ নিজে পুলিশকে ফোন করে মাকে জেলে পাঠালো রায়ান! বাড়ির সকলের সামনে শিরিনকে ঠাটিয়ে থাপ্পড় মারল সে! দুর্ধর্ষ আজকের পর্ব
তবে এটা পুরোটাই দর্শকদের ধারণা। দর্শক পুরোটাই আন্দাজ করছে আগামী দিনে এটা হতে পারে। আজ চিরসখা ধারাবাহিকের পর্ব সম্প্রচারিত হবে না তার কারণ আজ স্টার জলসার পর্দায় পুজোর সবচেয়ে বড় অনুষ্ঠান হতে চলেছে রাত ৯টা থেকে। তার কারণে আজ চিরসখা ধারাবাহিক সম্প্রচারিত হবে না।

