সবাইকে ছাপিয়ে গেছে নতুন কমলিনীর মধ্যবয়সী প্রেম! স্নিগ্ধ সুন্দর বন্ধুত্ব থেকে ভালোবাসার গল্পে বাজিমাত করছে চিরসখা!

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অন্যধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে প্রথমদিন থেকেই। ছবিটি প্রযোজনা করেছেন এবং গল্পের লেখিকা হল লীনা গঙ্গোপাধ্যায়। চলতি মাসের ২৭শে জানুয়ারি থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে চিরসখা ধারাবাহিকটি। ধারাবাহিকটি একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছে। এই ধারাবাহিকের গল্পের সঙ্গে বাকি আর পাঁচটা ধারাবাহিকের গল্পের কোন মিল নেই। ধারাবাহিককে প্রথমবার জুটি বেধেছেন অভিনেত্রী অপরাজিতা এবং অভিনেতা সুদীপ।

ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে নতুন সকলের অজান্তেই কমলিনীকে দিয়ে রেজিস্ট্রি ম্যারেজের কাগজে সই করিয়ে নিয়েছে। আর তারপরই সকলকে সব সত্যি জানিয়ে সকলের সামনে মালাবদল সেরে নতুন কমলিনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এতদিনে নিজেদের সম্পর্ককে মর্যাদা দিলো নতুন। এতদিন পর্যন্ত অনেক বাধা-বিপত্তি অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল সকলের মনে। কিন্তু অবশেষে সেই সকল বাধা কাটিয়ে নতুন জীবন শুরু করলো কমলিনী আর স্বতন্ত্র।

যেখানে বর্তমানে অন্যান্য ধারাবাহিকগুলি একেবারেই একঘেয়ে হয়ে উঠেছে একই রকম গল্প ঘুরে ফিরে দেখানো হচ্ছে সেখানে স্টার জলসার লীনা গাঙ্গুলির এই ধারাবাহিকের গল্প একেবারে অন্যরকম ভাবে দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এমন এক সম্পর্কের গল্প দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে যেখানে কোনরকম শারীরিক চাহিদা নেই। একে অপরের প্রতি কোনো দাবি নেই শুধুই আছে বন্ধুত্ব এবং ভালোবাসা।

আরও পড়ুনঃ সবাইকে চমকে দিয়ে ধারাবাহিকের পর্দায় প্লুটো! জলসার নতুন চমক? কীভাবে ফিরতে চলেছেন অভিনেতা?

আর ধারাবাহিকের এত সুন্দর গল্প দেখে দর্শক তো বারবার মুগ্ধ হয়ে যাচ্ছে। এই ধারাবাহিকে কোন রকম রোমান্টিক দৃশ্য দেখানো হয়নি আজ পর্যন্ত। কিন্তু তাও দর্শক এই ধারাবাহিককে এত ভালোবাসা দিচ্ছে তা সত্যিই প্রশংসাযোগ্য। এত সুন্দর স্নিগ্ধ একটা ভালোবাসার গল্প বহুদিন হয়তো দেখেনি দর্শক। তাইতো কমলিনী এবং নতুনের এই জুটিকে দর্শক প্রচুর ভালোবাসা দিচ্ছে। যেভাবে নতুন কমলিনীকে সব বিপদ থেকে উদ্ধার করছে বন্ধু হয়ে সব পরিস্থিতিতে তার পাশে থাকছে তা সত্যি দর্শককে মুগ্ধ করছে বারবার।

Back to top button