সবাইকে চমকে দিয়ে ধারাবাহিকের পর্দায় প্লুটো! জলসার নতুন চমক? কীভাবে ফিরতে চলেছেন অভিনেতা?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখা–র প্লুটো চরিত্রটি দর্শকদের হৃদয়ে যে ঝড় তুলেছিল, তা এখনও অনেকে ভোলেননি। তরতাজা এক যুবকের অকাল মৃত্যু দেখিয়ে গল্পে বড় মোড় আনা হয়েছিল এবং সেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন বহু দর্শক। খুব কম সময় পর্দায় উপস্থিত থেকেও প্লুটো হয়ে উঠেছিল সকলের ঘরের ছেলে। আর এই চরিত্রে অভিনয় করেছিলেন পার্থ বেরা, যিনি লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই অভিনয়ের দুনিয়ায় পা রেখেছিলেন।
প্লুটোর মৃত্যুর ঝড় সামলাতে না সামলাতেই দর্শকদের জন্য নতুন সুখবর। আবারও ছোটপর্দায় ফিরছেন পার্থ, একেবারে নতুন অবতারে। স্টার জলসার নতুন ধারাবাহিক রাজরাজেশ্বরী রানী ভবানী–তে দেখা যাবে তাঁকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে। সেখানে রানীর জামাইয়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি। নতুন চরিত্রে ফেরার উত্তেজনা লুকোননি পার্থ। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন অপেক্ষার পর আবার সুযোগ পেয়ে দারুণ খুশি এবং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুটিং।
এদিকে চিরসখা–র গল্পেও নতুন মোড় এসেছে। প্লুটোর মৃত্যুর পর স্বতন্ত্র এবং কমলিনীর বিয়ে টিআরপি বাড়ালেও এখন গল্পের গতি কিছুটা ধীর। এই সময়েই ধারাবাহিকে প্রবেশ করেছে নতুন চরিত্র সুমন, যাকে নিয়ে ইতিমধ্যেই আগ্রহ বাড়ছে দর্শকদের মধ্যে। অনেকে মনে করছেন, সুমনের চরিত্রটিই ভবিষ্যতে প্লুটোর জায়গা দখল করতে পারে।
আগামী দিনে সুমনের সঙ্গে কমলিনীর মেয়ের সম্পর্ক আরও গভীর হবে বলে ইঙ্গিত মিলেছে গল্পে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, মিঠি কি এত তাড়াতাড়ি প্লুটোকে ভুলে নতুন কাউকে জীবনে জায়গা দিতে পারবে? নতুন প্রেম কি তাকে আবার সমস্যার মুখে ঠেলে দেবে, নাকি মিলবে নতুন সুখের ঠিকানা? উত্তর মিলবে ধারাবাহিকের আগামি পর্বগুলোতে।
আরও পড়ুনঃ তিন ঘন্টার দীর্ঘ বৈঠক! চিরদিনই তুমি যে আমার থেকে বাদ জিতু? আলোচনার শেষে নায়কের আবেগঘন বার্তা কিসের ইঙ্গিত? ক্ষমা চেয়েই যাত্রা শেষ করলেন জিতু?
দর্শকরা যেমন অপেক্ষায় চিরসখা–র গল্প কোথায় গড়ায়, তেমনই উচ্ছ্বসিত পার্থ বেরা–কে নতুন চরিত্রে দেখতে। প্লুটো শেষ হলেও পার্থের যাত্রা তো শেষ নয়, বরং শুরু হচ্ছে নতুন অধ্যায়।

