দাম্ভিক অহংকারী দাদুর কাছে ফিরে নিজের পায়ে কুরুল মারল পারুল! বসু বাড়িতেই লেখা আছে পারুলের সর্বনাশ?

আমাদের প্রত্যেকের নিত্যদিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। বিশেষ করে বাড়ির মা, ঠাকুমা, কাকিমাদের অবসর সময় কাটানোর গুরুত্বপূর্ণ অংশ এটি। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বিকেল বেলা প্রত্যেকেই বসে পড়েন নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। আর এই মুহূর্তে বাংলা ধারাবাহিক জগতে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিক (Parineeta)।
বেশ কয়েক মাস হল ধারাবাহিক চলছে টেলিভিশনের পর্দায়। প্রথম দিন থেকেই ধীরে ধীরে ধারাবাহিক জনপ্রিয়তার পাচ্ছে, প্রথম দিন এই ধারাবাহিক নিয়ে ঠিক যতটা কটাক্ষ সমালোচনা হয়েছিল বর্তমানে ধারাবাহিকটি ততটাই জনপ্রিয় এবং দর্শকদের পছন্দের। গত সপ্তাহ মিলিয়ে মোট ১৩ বার বেঙ্গল টপার হয়েছে পরিণীতা।
বর্তমানে যেমন ধারাবাহিককে দেখানো হচ্ছে পারুল নিজের কথা রেখেছে। রায়ানকে মিথ্যে খুনের দায়ের জেল থেকে বার করে এনেছে। যেখানে রায়ান একেবারেই নির্দোষ। সেখানে রায়ানকে বিনা দোষে জেল খাটতে হচ্ছিল। আর পারুল কথা দিয়েছিল রায়ানকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরিয়ে আনবে। আর নিজের কথা রেখেছে পারুল।
কিন্তু গতকালের পর্ব দেখে একটু ক্ষুব্ধ হয়েছেন দর্শক। রায়ানকে যখন পারুল নির্দোষ প্রমাণ করে তার মায়ের হাতে তুলে দিয়ে ফিরে যাচ্ছিল ঠিক তখনই আশুতোষ বাবু তাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে। আর দাদুর কথা রাখতেই পারুল ফিরে যায় বসু বাড়িতে। আর এই ব্যাপারটাতে আপত্তি করেছেন দর্শক। দর্শকদের একাংশ দাবি করেছেন স্বার্থপর দাদুর কথা না ভেবে পারুলের উচিত ছিল যে পারুলের বিপদের দিনে পারুলের পাশে দাঁড়িয়েছে, তাকে আশ্রয় দিয়েছে সেই প্রফেসরের বাড়িতে ফিরে যাওয়া। যেখানে দাদু সবসময় নিজের কথা ভাবে, নিজের অহংকার দম্ভ নিয়ে থাকে সেখানে পারুলের উচিত হয়নি দাদুর কথায় বসু বাড়িতে ফিরে যাওয়া।
আরও পড়ুনঃ ‘সেই ভয়ে রাতে ঘুম হত না…প্যাকআপ হয়ে গেলেই আমি একা!’ আবেগে ভাসলেন মিঠুন চক্রবর্তী, কিসের এত নিঃসঙ্গতা অভিনেতার?
আর এটিই আপত্তি দর্শকের। দর্শক ভেবেছিল পারুল হয়তো আর ওই বসু বাড়িতে ফিরবে না। কারণ তার আত্মসম্মান বোধ এতটাই। কিন্তু সেই আত্মসম্মানকে বিসর্জন দিয়ে ওই বাড়িতেই ফিরে গেল পারুল। যেখান থেকে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া বসু বাড়িতে রায়ানের মা পারুলকে পছন্দ করেনা। রায়ানও পারুলকে স্ত্রীর মর্যাদা দেয়নি। সেখানে কি হিসেবে পারুল আবার ফিরে গেল ওই বাড়িতে!

