‘সেই ভয়ে রাতে ঘুম হত না…প্যাকআপ হয়ে গেলেই আমি একা!’ আবেগে ভাসলেন মিঠুন চক্রবর্তী, কিসের এত নিঃসঙ্গতা অভিনেতার?

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) কিংবদন্তি তথা ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) জীবন কাহিনী যে কোন বলিউডের নায়ক নায়িকার জীবনের গল্পকে হার মানাবে। রাস্তা থেকে উঠে এসে রাতারাতি অভিনয়ে জগতে এনেছিলেন নতুন জোয়ার। বলিউড (Bollywood) থেকে টলিউড (Tollywood) সহ আরো অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের ছাপ ফেলে গিয়েছেন বিভিন্ন ভাষায় মোট ৩৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী।

এমনও সময় গিয়েছে যখন বলিউডে কাজ পাওয়ার জন্য তাকে বড় বড় অভিনেতাদের ফাইফরমাস খাঁটতে হয়েছে। মুম্বাইতে থাকা খাওয়ার জন্য সামান্য টাকা টুকুও ছিল না তার কাছে। ফুটপাতেও কাটিয়েছেন রাতের পর রাত। সেই মিঠুন চক্রবর্তী আজ সকলের প্রিয় দাদা। কিন্তু সেই মিঠুন চক্রবর্তী দিনের শেষে একা। এত বড় একজন সুপারস্টার হওয়ার পরেও অভিনেতা একাকীত্ব জীবন কাটাচ্ছেন।

মিঠুনের মুখে এই কথা শোনার পরই অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। স্ত্রী, সন্তান, বৌমা থাকার পরেও কেন একাকিত্বে ভোগেন অভিনেতা? কিসের জন্য তার কথায় মধ্যে আক্ষেপের সুর শোনা গেলো। তবে কি স্ত্রী সন্তানের সাথে দূরত্ব তৈরি হয়েছে মিঠুনের?

সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, শুটিং এর লাইট কাট হলেই আমি একা, আমি একা থাকতেই বেশি সময় পছন্দ করি। একাকিত্ব সবারই আছে, আমিও সেরকমই এক।’ অভিনেতার মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেছেন নেটিজেনরা। কেন এমন কথা বললেন তিনি?

আরও পড়ুনঃ ‘আমাকে একা ফেলে চলে গেলে? এখনও ছয় জন্ম একসাথে কাটানো বাকি!’ স্ত্রীর কথা ভেবে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা রাহুল বর্মন!

পরিবারের সাথে কোনো মনোমালিন্য নয়, বয়ং মিঠুন চক্রবর্তী নিজের একাকিত্ব সময় উপভোগ করেন। শুটিং শেষে স্ত্রীয়ের সাথে সময় কাটিয়ে নিজের ঘরেই সময় কাটান। এমনকি সাক্ষাৎকারে নিজের ছেলেদের অভিনয়ের প্রশংসাও করেছেন। সম্প্রতি মিমোকে দেখা গেছে নেটফ্লিক্স সিরিজ খাকিতে অভিনয় করতে।

Back to top button