‘নেই চরিত্রের ঠিক, সবাই কাপুরুষ!’ নায়কের চরিত্র গঠনে অক্ষম বাংলা সিরিয়াল! বর্তমান নায়কদের উপর ক্ষেপে উঠেছেন দর্শক!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের এমন বেশ কিছু পুরোনো ধারাবাহিক রয়েছে যেগুলো সারা জীবন আমাদের মধ্যে থেকে যাবে।

বর্তমান সময় কত চ্যানেলে কত ধারাবাহিক দেখানো হয়ে থাকে অসংখ্য ধারাবাহিক হয় বর্তমানে টেলিভিশনের চ্যানেল গুলিতে তার মধ্যে থেকে কিছু কিছু দর্শকদের অত্যন্ত পছন্দের আবার কিছু কিছু ধারাবাহিক দর্শকেরা মোটেই পছন্দ করেনা নির্ভর করে থাকে টিআইপি রেটিং এর উপর যেই ধারাবাহিকের টিআরপি রেটিং যত ভালো সেই ধারাবাহিক টেলিভিশনের পর্যায়ে চলবে ততদিন।

তবে বর্তমানে বেশকিছু ধারাবাহিক নিয়ে দর্শক একেবারেই সন্তুষ্ট নয়। ধারাবাহিকের নায়কদের চরিত্রগুলো কেমন যেন কাপুরুষের মতো, কোনো নিজস্বতা নেই। যেমন জি বাংলার ধারাবাহিক পরিণীতাতে রায়ানের চরিত্র। পারুল এত ভালো মেয়ে, এত বুদ্ধিমতী, সুন্দরী, শিক্ষিতা তা সত্ত্বেও পারুলের মত মেয়েকে পছন্দ নয় রায়ানের। তার পছন্দ শিরিনের মতন মেয়ে। অন্যদিকে আবার স্টার জলসার রাঙামতি এবং রোশনাই ধারাবাহিকেও একই কান্ড।

রোশনাই ধারাবাহিকের আরণ্যক চরিত্রটি একেবারেই অপছন্দ দর্শকদের। আরণ্যকের কোন নিজস্বতা নেই। কখনো রোশনাইকে পছন্দ হচ্ছে আবার কখনও গরিমাকে। গরিমা প্রথম দিন থেকে তার গার্লফ্রেন্ড ছিল তা সত্ত্বেও রোশনাই কে কখনো ব্যবহার করেছে আবার কখনো গরিমাকে। অন্যদিকে রাঙামতি ধারাবাহিকের নায়ক একবার রাঙামতি আরেকবার নিজের গার্লফ্রেন্ড আহেরিকে নিয়ে যেন নতুন খেলা শুরু করেছে। রাঙামতিকে তার একবার ভালোলাগছে তারপর রাঙামতিকে ছেড়ে আবার নিজের গার্লফ্রেন্ডের কাছে ফিরে যাচ্ছে। এখন আবার গার্লফ্রেন্ড ছেড়ে রাঙামতিকে তার পছন্দ।

আর এই সমস্ত ঘটনা একেবারেই মানতে পারছেন না দর্শক। দর্শকদের তো এই সমস্ত দৃশ্য দেখেই বিরক্ত লাগছে। ধারাবাহিক একটা পারিবারিক জিনিস সেখানে এই ধরনের ঘটনা দেখানো হলো শিক্ষামূলক কি শেখা যাবে? তাই জন্য ধারাবাহিক গুলোর প্রতি বিরক্ত হয়ে উঠেছে দর্শক। নায়কদের কোন নিজস্বতা নেই তাদের চরিত্রের ঠিক নেই বলে দাবি করছেন অনেকেই।

আরও পড়ুনঃ  প্রতিবাদী হয়ে উঠল কমলিনী! অতীতে স্বামীর করা নি’র্যাতন আজও ভোলেনি সে! রাগে ঘৃণায় সবার সামনে সব ফাঁ’স করলো কমলিনী!

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button