মারপিট করতে গিয়ে বাইরে বেরিয়ে এলো চোখ! ভিডিও বউমা ধারাবাহিকের এই দৃশ্যে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড়!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে সান বাংলার ভিডিও বউমা। কয়েক সপ্তাহ হল এই ধারাবাহিক শুরু হয়েছে। যদিও ধারাবাহিকটিকে নিয়ে বিরাট বড় ঘটনা ঘটে গেছিল কয়েকদিন আগে। ধারাবাহিকের পরিচালক এবং কয়েকজন মিলে সাধারণ মানুষের বিরাট বড় ক্ষতি করে দিয়েছিল। যদিও সময়ের সাথে সাথে সেই খবর ধামাচাপা পড়ে গিয়েছে।

তবে এবারে এই ধারাবাহিকের এপিসোড দেখে তুমুল ট্রোলের মুখোমুখি হতে হলো ধারাবাহিকটিকে। এমনিতেই ধারাবাহিকের নানান রকম কর্মকান্ডের জন্য মাঝেমধ্যে বিভিন্ন ধারাবাহিককে ট্রোল সমালোচনার মুখে পড়তে হয়। এ আর নতুন কিছু নয়। এর মধ্যেই ভিডিও বউমা ধারাবাহিকের কান্ড কীর্তি দেখে সোশ্যাল মিডিয়াতে চলছে হাসাহাসি ঠাট্টা তামাশা।

এবারে ভিডিও বোমা ধারাবাহিকটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ট্রোল। ধারাবাহিকে নায়ক চরিত্রে অভিনয় করছে অভিনয় জগতে অতি পরিচিত অভিনেতা আরিয়ান ভৌমিক এবং আরিয়ানের বিপরীত অভিনয় করছেন অভিনেত্রী রিখিয়া রায় চৌধুরী। ধারাবাহিকের গতকালের পর্ব দেখে দর্শকেরা তো নিজেদের হাসি থামাতেই পারছেন না।

দেখানো হয়েছে মারপিট করতে গিয়ে নায়কের চোখ পুরো বেরিয়ে এসেছে। শুধুমাত্র তাই নয় চোখের পুরো অংশটাই বেরিয়ে এসে বাইরের দিকে ঝুলছে। যা রীতিমতো শিউরে ওঠার মতো দৃশ্য। সত্যি কোন ধারাবাহিককে যে এমন কিছু দেখানো হতে পারে সেটা কেউ ভাবতেই পারেনি। আর এই অবস্থাতে নায়ক নায়িকার সাথে রোমান্স করছে। সেই নিয়েই তো হাসাহাসি চলছে সোশ্যাল মিডিয়াতে।

আরও পড়ুনঃ বাবার কষ্ট বুঝে পাশে দাঁড়াল লাট্টু পিকু! পরিবারকে পাশে নিয়ে এবার সত্যের মুখোমুখি শিবপ্রসাদ!

একজন নেটিজেন পোস্ট করে লিখেছেন, ‘ভিডিও বৌমা ধারাবাহিক সান বাংলাতে হয়। সেখানে হিরোর ফাইটিং সিন এ চোখ খুলে বেরিয়ে ঝুলছে। তারপর হিরোইনের সাথে রোম্যান্স করছে। জাতি জানতে চায় লেখকটা কে?? কত পাওয়ার লেভেল এ লোকাল এক্সপায়ার ডেট শুকনো নেশা করে এই সব লেখা যায়?? লোকটাকে নোবেল, অস্কার ছুড়ে কপালে মারা উচিত।’ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল হাসাহাসি চলছে।

 

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button