নিজের পথের কাঁটাকে সরিয়ে দিল উত্তীয় মুখার্জী! জগদ্ধাত্রীর মুখে সবটা শুনে অবাক কৌশিকী!

Jagaddhatri Today Episode 4 May: অনেক কষ্ট করে সমস্তটা গুছিয়ে একটু সুখের মুখ দেখেছিল মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক জগদ্ধাত্রীর (Jagaddhatri) নায়িকা জ্যাস সান্যাল। কিন্তু তার জীবনটাকে আবারো ওলট-পালট করে দিল উত্তীয় মুখার্জী। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের গল্প। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী ধারাবাহিকটি অবস্থান করছে দ্বিতীয় স্থানে। বর্তমানে বেশ চাপে পড়েছে নায়িকা জগদ্ধাত্রী।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এই মুহূর্তে ধারাবাহিকের নায়ক নায়িকার জীবনে উড়ে এসে জুড়ে বসেছে উত্তীয় মুখার্জী। সে দাবি করছে, উর্মিলা মুখার্জী খুন হয়েছেন। আর তার সব থেকে বড় অভিযোগ স্বয়ম্ভু মুখার্জীর বিরুদ্ধে। তার মতে সে একজন জোচ্চোর। আর এরই তদন্তের ভার দিয়েছে সে জগদ্ধাত্রীর হাতে। ইতিমধ্যেই চন্দ্রনাথের সাহায্যে মুখার্জীদের ব্যবসায় চড়া দামে শেয়ার কেনার বেবস্থা করে ফেলেছে সে। অন্যদিকে যত দিন যাচ্ছে জগদ্ধাত্রীর অসুস্থতাও বেড়ে চলেছে।
জগদ্ধাত্রীদের উত্যক্ত করল উত্তীয় (Jagaddhatri Today Episode 4 May)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, হঠাৎ করে জগদ্ধাত্রীকে ফোন করে উত্তীয় মুখার্জি। সে বলে, “স্বয়ম্ভু একজন ঠক জোচ্চোর। ওকে যদি মাঝখান থেকে সরিয়ে দেওয়া যায় আর আমরা যদি নতুন করে একটা শুরু করি তাহলে কেমন হবে? ওর সাথে থাকলে আপনি ডুবে যাবেন। কিন্তু আমার সাথে থাকলে আপনি ওই বাড়িতে রানী হয়ে থাকবেন। আপনি তো মা হতে চলেছেন। আপনাকে তো আপনার দিকটা দেখতেই হবে।” জগদ্ধাত্রী প্রচন্ড রেগে যায় উত্তীয়র কথায়। সে বলে, “আমার নিশানা কিন্তু অব্যর্থ। বেশি উল্টো পাল্টা কথা বললে কিন্তু আপনার কপালের মাঝখানে বন্দুক ঠেকিয়ে শুট করে দেব।” এরপর এই সমস্ত বিষয় কৌশিকীকে খুলে বলে জগদ্ধাত্রী।
জগদ্ধাত্রীদের অনেক রহস্য জেনে গেল দেবু
এদিকে জগদ্ধাত্রীকে নিয়ে অনেকদিন ধরেই বেশ গুপ্ত তদন্ত চালাচ্ছে দেবু। সে চলে যায় একটা ওষুধের দোকানে। সেখানে গিয়ে জগদ্ধাত্রীর ওষুধটা সে দেখায়। দোকানদার দেখে বলে, এই ওষুধ একেবারেই ভালো রোগের নয়। রোগটা খুব খারাপ। এরপর রোগ সম্পর্কে সমস্ত বিস্তারিতভাবে দেবুকে জানায় সেই ওষুধের দোকানদার। সবটা শুনে হাতের চাঁদ পাওয়ার মতন চমকে ওঠে দেবু। এতদিন ধরে যা চাইছিল সেটা যে বিনা পরিশ্রমে এমনি এমনি হতে চলেছে সেটা ভেবেই খুশি হয়ে যায় সে।
আরও পড়ুনঃ আবিরের ভরসায় ঘুরে দাঁড়ালো পেখম! থানায় গিয়ে পুলিশকে আসল দোষীর নাম বলে দিল নায়িকা!
নিজের পথের কাঁটাকে সরিয়ে দিল উত্তীয়
পিছন থেকে অনেক বড় একটা খেলা খেলছে উত্তীয় মুখার্জী। হঠাৎ করে সে কৌশিকী মুখার্জীর অফিসের লিফট ম্যানকে ভরা রাস্তায় গাড়ির ভিতর থেকে বন্দুক বের করে খুন করে। কিন্তু কেন সেটা কেউ জানে না। জগদ্ধাত্রী যখন সাধু দার থেকে এই খবরটা শুনে তখন আরো বেশি তার কাছে সবটা গুলিয়ে যায়। এই প্রথমবার জগদ্ধাত্রী অন্য কারোর বুদ্ধির কাছে মার খায়। সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে আসল ঘটনাটা কি ঘটছে।
View this post on Instagram

