আবিরের ভরসায় ঘুরে দাঁড়ালো পেখম! থানায় গিয়ে পুলিশকে আসল দোষীর নাম বলে দিল নায়িকা!

কয়েকমাস হলো স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে বেশ হাই বাজেটের একটু নতুন ধারাবাহিক বঁধুয়া (Badhua)। অনেকদিন ধরেই এই ধারাবাহিকটির জন্য অপেক্ষা করছিলেন দর্শক মহল। প্রত্যেকদিন টেলিভিশনের পর্দায় ঠিক সাড়ে সাতটার সময় দর্শকদের আনন্দ দিতে এসে হাজির হচ্ছে এই ধারাবাহিকটি। তবে শুরুতেই টিআরপি তালিকায় তেমন একটা জায়গা করে নিতে পারেনি এই মেগা। সে কথা বলাই বাহুল্য।

এই ধারাবাহিকটিতে বেশ অন্যতম রহস্যময় একটা চরিত্রের অভিনয় করছেন ধারাবাহিকের নায়িকা পেখম। তার সেই রহস্য জানার জন্যই মানুষ এতদিন উতলা হয়েছিলেন। টেলিভিশনের (Bengali Television) পর্দায় এই ধারাবাহিকের নায়িকা হয়েই প্রথমবার অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডুকে (Jyotirmoyee Kundu)। এছাড়াও নায়ক হিসেবে যিনি রয়েছেন তিনি হলেন আরও একজন প্রিয় অভিনেতা রেজওয়ান রাব্বানী শেখকে (Rizwan Rabbani Sheikh)

শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকের দর্শকরা দেখেছেন একেবারেই বিয়ে করতে ইচ্ছুক ছিল না ধারাবাহিকের নায়িকা। কিন্তু তারপরেও বাড়ির চাপে পড়ে তাকে বিয়েটা করতে হয়। যদিও এরপর স্বামীর কাছাকাছি অবদি যেতে ইচ্ছুক ছিল না সে।b কিন্তু বর্তমানে সময় পাল্টেছে। আবিরের ভালোবাসা একটু একটু করে বিশ্বাস ভরসা ফিরিয়ে আনছে পেখমের মনে।

আবিরের হাত ঘুরে দাঁড়ালো পেখম

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যা দেখে রীতিমতো চমকে যাবেন দর্শকম মহল। আবির পেখম কে বলছে, “আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। যারা এইভাবে অন্যায় করেছে তাদের এত সহজে মুক্তি পেতে দিলে চলবে না। তাদেরকে শাস্তি দিতে হবে। আর এই শাস্তি দেওয়ার জন্য যা যা করতে হবে, সব কিছুর জন্য আমি তোমার পাশে থাকব।” মন্দিরে দাঁড়িয়ে শপথ করে আবির।

আরও পড়ুনঃ নাচে-গানে কৌশাম্বীর আইবুড়ো ভাত ফুলকির মেকআপ রুমে, জানুন মেনুতে কী কী আছে?

এসব দেখে প্রথমেই আবিরের পা ছুঁয়ে প্রণাম করে পেখম। সে বলে, সে ভাবতেও পারেনি তার স্বামী এইভাবে তার পাশে এসে দাঁড়াবে। তার কাছে এই মুহূর্তে তার স্বামী প্রথম ভগবান। এরপর দুজন মিলে চলে যায় পুলিশ স্টেশনে। আবির বলে তারা একজনের বিরুদ্ধে এফ আই আর করতে চায়। এরপর পেখম সেই ব্যক্তির নাম বলে যাকে পুলিশ অ্যারেস্ট করবে। সে বলে, রানার রায়চৌধুরীকে অ্যারেস্ট করতে হবে। যেটা শুনে অবাক হয়ে যায় পুলিশ।

Back to top button