হাত ফসকে বেরিয়ে গেলো উৎসব! খুড়োকে খুঁজে বের করতে নতুন পথ বেছে নিল দুর্গা! ফাঁ’স আজকের পর্ব!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri) জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা ভালো মতোই জানে উৎসব গা ঢাকা দেওয়ার জন্য একটা জায়গায় লুকিয়ে রয়েছে। নয় দিব্যা সেনের বাড়িতে নয় তার অফিসে। তাই দুর্গা ডিপার্টমেন্টের লোকজনদের বলে দিব্যা সেন যেখানে যেখানে যায় সেখানে সেখানে তল্লাশি করতে। প্রথম ডিপার্টমেন্টের লোকজন তো দুর্গার কথা শোনে না। কারণ দুর্গা ডিপার্টমেন্টের কেউ নয়। কিন্তু স্বয়ম্ভু এসে তাদের সবাইকে অর্ডার দেয় দুর্গার কথা মত দিব্যা সেনের বাড়ি গিয়ে তল্লাশি করতে। তারপরে সবাই মিলে যায় উৎসবকে খুঁজে বার করতে। এদিকে দুর্গা স্বয়ম্ভুকে ফোন করে বলে সে নিশ্চিত দিব্যা সেনের বাড়িতে উৎসবকে খুঁজে পাবে। তাই তার সমস্ত ফোন নাম্বার ট্র্যাক করতে।

এরপর স্বয়ম্ভু ডিপার্টমেন্ট এ লোকজনদের বলে দেয় দিব্যা সেনের বাড়ির সবকটা নাম্বার ট্র্যাক করতে। অন্যদিকে উৎসব তো মেহেন্দির সঙ্গে ফোনে কথা বলছে। মেহেন্দিকে উৎসব জানিয়ে রাখে সে এখন দিব্যা সেনের বাড়িতে গা ঢাকা দিয়েছে। তারপরে নিজের মায়ের সাথে কথা বলেও উৎসব জিজ্ঞাসা করে সে আবার কবে বাড়ি ফিরতে পারবে না পারবে। এদিকে দিব্যা সেনের বাড়ি থেকে যে তার ফোন সমস্ত ট্রাক করা হয়েছে সেই খবর জানতেই পারেনা উৎসব।

অন্যদিকে মেহেন্দি এবং বৈদেহীকে ফোনে কারো সঙ্গে একটা চুপিচুপি কথা বলতে শুনে নেয় কৌশিকী। কৌশিকী সামনে এসে দাঁড়িয়ে সরাসরি জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছিল তারা। ফোনে বৈদেহী একেবারেই ব্যাপারটা লুকিয়ে যায়। মেহেন্দি গোটা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য বলে উৎসা নামের কেউ জগদ্ধাত্রীর খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিল। কিন্তু কৌশিকীর বিশ্বাস হয় না তার সন্দেহ হতে থাকে মেহেন্দি এবং বৈদেহীর উপরে।

আরও পড়ুনঃ পারুলের প্রতিবাদী রূপে মুগ্ধ রায়ান! এই ভাবেই ধীরে ধীরে পারুলের প্রেমে ডুব দিচ্ছে নায়ক! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব

অন্যদিকে উৎসব তো নিশ্চিন্তে আছে দিব্যার বাড়িতে। স্বয়ম্ভু উৎসবের ট্র্যাক পেয়ে সাথে সাথে দুর্গাকে খবর দেয়। তারপর দুর্গা বাড়ির ভিতর ঢুকে সরাসরি উৎসবের কলার চেপে ধরে তাকে পরপর চড় মারতে থাকে। এরপর স্বয়ম্ভু টিম নিয়ে পৌঁছায় সেখানে। দুর্গা তাদের হাতে উৎসবকে তুলে দিয়ে বলে নিয়ে যেতে। এদিকে উৎসবকে নিয়ে যাওয়ার পথেই উৎসব স্বয়ম্ভুর বন্দুক কেড়ে নিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যায়। এদিকে কৌশিকীকে ফোন করে সব বলে দুর্গা। আর কথা দেয় উৎসবকে ঠিক খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবে।

Back to top button