দুর্গার বুদ্ধিতে বাজিমাত উৎসব! শয়তান খুড়োর ঠিকানা পেয়ে গেল দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে অ্যাম্বুলেন্সে করে উৎসবকে হসপিটালে নিয়ে যাওয়ার পথে হঠাৎ করেই মেহেন্দির কাছে একটা ফোন আসে, মেহেন্দি নাটক করে উৎসবের কাছে যাওয়ার নাম করে উৎসবকে পালিয়ে যেতে সাহায্য করে। তখনই বোঝা যায় উৎসব আসলে নিজেকে শুট করেনি, ব্ল্যাংক শুট করে উৎসব পালিয়ে গেছে এটা ছিল একটা ফাঁদ। কিন্তু দুর্গা ছেড়ে দেবে না। বৈদেহীকে যখন উৎসব ফোন করে তখন তার থেকে ফোন কেড়ে নিয়ে দুর্গা উৎসবকে হুমকি দেয় উৎসব যেখানেই চলে যাক না কেন পৃথিবীর যেই কোনায় লুকিয়ে থাক না কেন দুর্গার হাত থেকে বাঁচবে না। জগদ্ধাত্রীকে মৃত্যুর মুখে পাঠিয়ে উৎসব কিছুতেই বেঁচে ফিরবে না।

Bengali serial

দুর্গা মেহেন্দিকে সাবধান করে দেয় উৎসবকে যেন আর বাঁচাতে না আসে কারণ আর দুর্গা কাউকে রেয়াদ করবে না। তার মাকে যেভাবে উৎসব গুলি করেছে, ঠিক সেইমতই উৎসবকে গুলি করে মারবে দুর্গা। দুর্গা যে পরিমাণ ক্ষেপে আছে মেহেন্দি তো ভয় পেয়ে যায়। কারণ দুর্গা আজ পর্যন্ত যা যা বলেছে সবটাই করে দেখিয়েছে। আর তার মায়ের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে উৎসবকে তো আর ছেড়ে দেবে না দুর্গা।

আরও পড়ুনঃ ছবি তোলার প্রতিযোগিতায় প্রথম স্থানে কমলিনী! নতুনের মৃ’ত্যু কেড়ে নিল কমলিনীর মুখের হাসি!

এদিকে দুর্গা মেনানকে ডেকে নিয়েছে উৎসবকে যেখান থেকে হোক খুঁজে বার করার জন্য। মেনান জগদ্ধাত্রীর ডান হাত ছিল, তাই দুর্গার কথা মতো যে জগদ্ধাত্রীর সাথে হওয়া অন্যায়ের মীমাংসা করতে তাকে সাহায্য করবে সেটাই স্বাভাবিক। মেনন আসার পর সকলে আরো বেশ ঘাবড়ে যায়, এই অবস্থায় দুর্গাকে একমাত্র তার মা জগদ্ধাত্রী থামাতে পারে।

এরপর দুর্গা ডিপার্টমেন্টের লোকজনদের সাথে যায় দিব্যা সেনকে জেরা করতে। উৎসব কোথায় লুকিয়ে আছে সেটা তার মুখ থেকে বারবার জানতে চায়। সত্যি কথা স্বীকার করতে বলে কিন্তু দিব্যা সেন সত্যি স্বীকার করে না। বারবার বলতে থাকে সে কিছুই জানে না। কিন্তু দুর্গা ভালো মতোই জানে উৎসব গা ঢাকা দেওয়ার জন্য একটা জায়গায় লুকিয়ে রয়েছে। নয় দিব্যা সেনের বাড়িতে নয় তার অফিসে। তাই দুর্গা ডিপার্টমেন্টের লোকজনদের বলে দিব্যা সেন যেখানে যেখানে যায় সেখানে সেখানে তল্লাশি করতে। প্রথম ডিপার্টমেন্টের লোকজন তো দুর্গার কথা শোনে না। কারণ দুর্গা ডিপার্টমেন্টের কেউ নয়। কিন্তু স্বয়ম্ভু এসে তাদের সবাইকে অর্ডার দেয় দুর্গার কথা মত দিব্যা সেনের বাড়ি গিয়ে তল্লাশি করতে। তারপরে সবাই মিলে যায় উৎসবকে খুঁজে বার করতে। এদিকে দুর্গা স্বয়ম্ভুকে ফোন করে বলে সে নিশ্চিত দিব্যা সেনের বাড়িতে উৎসবকে খুঁজে পাবে। তাই তার সমস্ত ফোন নাম্বার ট্র্যাক করতে। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button