সব ভুল বোঝাবুঝি মিটে, এবার কাছাকাছি আসার পালা সূর্য দীপার! মিশকার চক্রান্ত ফাঁস করে মেয়েদের সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসছে দর্শকের প্রিয় “সুদিপা”, বেজায় খুশি ভক্ত মহল

বর্তমানে স্টার জলসা পরিচালিত ধারাবাহিকগুলির মধ্যে সবচেয়ে বেশি টিআরপি নিয়ে এগিয়ে চলছে ‘অনুরাগের ছোঁয়া’। নতুন বছর পড়ার পর থেকেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে এই ধারাবাহিকটি। তেলেগু ধারাবাহিকের রিমেক ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে দীপা সূর্যের জমজ মেয়ে সোনা এবং রূপা। কিন্তু গল্প এবার একঘেয়েমি বাড়ছে এমনটাই দাবি দর্শকদের।

সিরিয়াল প্রেমী দর্শকদের মুখে মুখে এখন একটাই নাম, তা হল স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa)। লাগাতার বেঙ্গল টপারের শিরোপা জিতে একের পর এক নিত্য নতুন রেকর্ড করে চলেছে এই সিরিয়াল। এখন এই সিরিয়ালের দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, কবে মিল হবে সূর্য দীপার?

দিনের পর দিন খলনায়িকা মিশকার শয়তানি আর প্রিয় সুদীপা জুটির বিরহ আর চোখে দেখতে পারছেন না দর্শক। তাই প্রত্যেকেরই দাবি ‘অনেক হয়েছে,এবার সত্যি সামনে আসুক আর মিল হয়ে যাক সূর্য দীপার। ধারাবাহিকের এখনকার ট্র্যাক দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দর্শকদের মনের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।

ধীরে ধীরে পর্দা উঠতে শুরু করেছে সমস্ত অজানা সত্যির ওপর থেকে। তাই সূর্য দীপার দুই যমজ মেয়ে সোনা রুপার হাত ধরেই তাদের মিল দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক। নিয়মিত দর্শকরা জানেন ইদানিং প্রায় প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় মেগা সিরিয়াল। যা দেখে দর্শকরাও দুহাত ভরে ভালোবাসা দিচ্ছে এই সিরিয়ালের সমস্ত কলাকুশলীদের।

খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে দীপা আর সূর্যর। এইবার নিজেরা দাঁড়িয়ে থেকে সোনা রুপা দিয়ে দেবে তাদের মা বাবার। অনেকদিন ধরেই দীপা সন্দেহ করছে সোনা তারই মেয়ে। এবার তার প্রমাণ মিলবে দীপার কাছে। মিষকা বাধ্য করছে দীপা কে সূর্যের সঙ্গে ডিভোর্স করানোর জন্য। শোনা গেছে, দীপা সূর্যকে ডিভোর্স দিলেও খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে, মিশকার সব ফন্দি। আবার একসঙ্গে হবে সূর্য দীপা। খবরটি পাওয়ার পর এই দৃশ্য দেখতে উৎসুক অনুরাগের ছোঁয়ার ভক্তরা।

Back to top button