বড় হয়ে যাবে সোনা রূপা! সোনা হবে নায়িকা আর রুপা খলনায়িকা! টিভির পর্দায় আসার আগেই ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক ফাঁস

বর্তমানে টিআরপি তালিকার দিক থেকে বাংলা ধারাবাহিকের মধ্যে সেরার সেরা ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। নতুন বছর পরার পর থেকেই টিআরপি তালিকাতে শীর্ষস্থান দখল করে রয়েছে এই ধারাবাহিকটি। শুরু থেকেই ধারাবাহিকের গল্প দর্শকদের কাছে ভীষণ প্রিয়। এছাড়া সূর্য দীপার রসায়ন নিয়ে কখনোই কেউ খারাপ বলেনি। তবে বহুদিন হয়ে গেছে তাদের দুজনকে একসাথে দেখা যায় না।
সূর্যর বন্ধু মিশকার জন্য তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। চক্রান্ত করে সূর্যর মনের মধ্যে সন্দেহের বীজ বুনে দিয়েছে মিশকা। আর তার ফলে বহু বছর তারা একসাথে আর নেই। তবে তাদের দুজনের দুই যমজ মেয়ে হয়েছে। একজন রয়েছে দীপার কাছে এবং অন্যজন রয়েছে সূর্যর কাছে। বর্তমানে গল্পে দেখা গেছে দুই মেয়েই মা-বাবার সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু একে অপরের পরিচয় নিয়ে এখনো সত্যির সম্মুখীন হয়নি কেউ।
তবে এবার টিভির পর্দায় আসার আগেই জানা গেল ‘অনুরাগের ছোঁয়া’তে কি হতে চলেছে। প্রসঙ্গত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি একটি অন্য ধারাবাহিক ‘কার্তিক দীপাম’ থেকে রিমেক করা হয়েছে। এখনো পর্যন্ত বাংলা ধারাবাহিকটি এই ধারাবাহিকের অনুসরনেই চলছে। তাই এই ধারাবাহিকে দেখানো হয়েছিল সূর্য দীপা এবার খুব তাড়াতাড়ি নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে এক হবে।
তারপরেই তাদের দুজনের দুই মেয়েকে নিয়ে একটি সুখের সংসার হবে। তবে সেই সংসার বেশিদিন স্থায়ী হবে না একটি অ্যাক্সিডেন্টে তারা হারিয়ে যাবে। অন্যদিকে সোনা এবং রুপা আবার আলাদা হয়ে যাবে সোনা তার ঠাকুমা লাবণ্যের কাছে মানুষ হবে এবং বড় হয়ে ডাক্তার হবে কিন্তু রুপা বস্তিতে মানুষ হয়ে অটোচালক হবে। ১৪ বছর পর তারা আবার পরস্পরের মুখোমুখি হবে।

কিন্তু মুখোমুখি হলেও পরে গল্পে সোনা হয়ে যাবে নায়িকা এবং রুপা হয়ে যাবে খলনায়িকা। তখন একটা নায়ক থাকবে দুই বোনের যাকে নিয়ে পরবর্তী দিনে গল্প এগিয়ে যাবে। তবে এখন যেমন দুই বোনের মধ্যে এত সুন্দর ভাব দেখানো হচ্ছে এছাড়া তাদের বন্ডিংটাই দর্শকদের সবচেয়ে বেশি জনপ্রিয়তার কারণ হয়ে উঠেছে, সেটাই বড় হওয়ার পরে চলে যাবে আর একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। তবে এই ঘটনা দেখানো হয়েছে ‘কার্তিক দীপামে’, পরবর্তী দিনে ‘অনুরাগের ছোঁয়া’তেও এমনটা দেখানো হয় কিনা সেটাই দেখার।

