দীপার কাছে নিজের ভালোবাসার কথা স্বীকার করলো সূর্য! এবার কি তবে সব মান অভিমান মুছে কাছে আসবে সূর্য দীপা? ‘অনুরাগের ছোঁয়া’য় আসছে মহা সোমবার

স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) এখন একের পর এক ধামাকাদার এপিসোড নিয়ে হাজির হচ্ছে। একদিনও একটা এপিসোড মিস করতে পারছেন না দর্শকরা। বাংলা ধারাবাহিকে এই প্রথম নায়ক নায়িকার থেকেও দুটি বাচ্চা একটানা একটি ধারাবাহিকের স্রোত বজায় রেখেছে। সোনা ও রূপার কারণে বছরের প্রথম থেকেই সব ধারাবাহিকের চোখে আঙুল দিয়ে টেক্কা মেরে প্রথমে থাকছে অনুরাগের ছোঁয়া।
তবে সম্প্রতি দীপার ওপর বেশ ভালো মতোই খচে গিয়েছে দর্শক। সোনা ও রূপা হওয়ার পর থেকে একের পর এক প্লট পাল্টে যাচ্ছেন নির্মাতারা। একে তো সূর্য আর দীপার ক্রমশ ভুল বোঝাবুঝি আর ভালো লাগছিল না দর্শকদের। তার মাঝে এই টি আর পি ধরে রাখতে মাঝে মধ্যেই প্লটের চেঞ্জ ঘটাচ্ছে নির্মাতারা। সোনা ও রূপার জন্মের সময় শ্বাশুড়ি লাবণ্য সোনাকে আলাদা করে নিয়ে এসে সূর্যের কাছে রেখে দিয়েছিল। আর তারপর থেকেই দুই বোনের জীবন হয়ে যায় অনেকটা আলাদা।
সোনা বড় হতে থাকে একজন কলকাতা শহরে ডাক্তারের মেয়ে হিসেবে, আর রূপা অভাব অনটনে নিজের মায়ের সঙ্গে বড় হতে থাকে। যদিও গল্পে রূপার সঙ্গে সূর্যের আলাপ হওয়াতে নিজের মায়ের চিকিৎসা করাতে কলকাতায় আসে। তারপর বিভিন্ন ঘটনাতে সূর্য ও দীপা দুজনেই সবটা জেনে যায়। কিন্তু এত কিছুর পরেও দীপা কিছুতেই সত্যিটা নিজের মুখে এসে জানায় না। সোনা তাঁর হারিয়ে যাওয়া মেয়ে সেটা পরে সোনার কাছ থেকে জানতে পারবে। কিন্তু ওদিকে অনেকক্ষন খাবার না খাওয়ার জন্য শরীর খারাপ হয়ে যায় রূপার।
সেখান থেকে ডাক্তার সূর্য রূপাকে তাঁর বাড়ি নিয়ে আসেন। দীপা রূপাকে নিতে এলেও কিছুতেই যেতে দেয় না দীপার কাছে। সূর্য স্পষ্ট জানায়, যতক্ষণ না রূপার মা বাবা আসছে, ততক্ষণ সূর্য রূপাকে ছাড়বে না। দর্শকদের তাক লাগিয়ে এবার সোনা রূপার জীবনে আসছে নতুন মোড়। কথা প্রসঙ্গে রূপা এবং রূপার থেকে তার মা দিপা জানতে পারে সোনা মিশকার মেয়ে নয়।

অনুরাগের ছোঁয়ায় আসছে মহা সোমবার। কবীর সুমনাকে দেখে জিজ্ঞাসা করে ওকে? দীপা জানাই সোনা ডাক্তার বাবু ও মিশকার মেয়ে। কবির বলে ‘এটা অসম্ভব, সেই চোখ, সেই নাক, সেই একই হাসি। সোনা মিশকার মেয়ে হতেই পারে না। সোনা তোমারই মেয়ে।’ অন্য দিকে সূর্য নেশা করে দিপার বাড়ি আসে। সেখানে দিপাকে আই লাভ ইউ বলে। যা ইতিমধ্যেই সারা ফেলেছে দর্শক মহলে। নেশার ঘোর কাটলে আবার কি আগের মত হয়ে যাবে সূর্য? নাকি সব অভিমান ভুলে কাছাকাছি আসবে তারা!

