সূর্যর সামনে প্রকাশ পেয়ে গেল রুপার আসল পরিচয়! ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে আদেও কি আর মিল হবে? ‘অনুরাগের ছোঁয়া’ দেখে বিরক্ত দর্শক

স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। নতুন বছর পড়ার সাথে সাথেই এই ধারাবাহিক টিআরপি তালিকা শীর্ষস্থান ধরে নিয়েছে। পরপর প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আবার একবার টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে অনুরাগের ছোঁয়া। প্রথম থেকেই সূর্য দীপার জুটি দর্শকের অত্যন্ত পছন্দের কিন্তু বর্তমানে তাদের দুই যমজ মেয়েকে নিয়েই মন ভরে দর্শকদের। কিন্তু এখন দর্শকদের একটাই চাহিদা কবে সব সত্যি সূর্যর সামনে আসবে।

লিপ নেওয়ার পর থেকেই সকল ভক্তদের একটাই চাহিদা সূর্য দীপা আবার যেন নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি চলে আসে। আর নিজেদের মেয়েদের পরিচয় গুলো যেন তাদের কাছে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এত ঘটনার মাঝে বারবার সত্যিটা সকলের সামনে আসার আগেই চাপা পড়ে যাচ্ছে। যেটা কিছুতেই মানতে পাচ্ছে না দর্শক। এই জন্যই এখন অতিষ্ঠ হয়ে পড়েছে মিশকার আসল সত্যি সামনে আনার জন্য।
![]()
সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে সোনা আমেরিকা যাবে না বলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। যার ফলে তাকে ডাক্তার বলেছে, সে যেটা চায় তাকে যেন সেইরম পরিস্থিতিতে রাখা হয়। আর সোনা এখন তার ফুলমার কাছেই থাকতে চায় সেজন্যে সূর্যের অমত থাকা সত্বেও সে সোনাকে দীপার কাছে রেখে এসেছে। সূর্য চেয়েছিল দীপার বাড়িতে একটা এসি বসিয়ে দিতে, কিন্তু দীপা তাদের রাজি হয়নি। শেষে যখন লাবণ্য এসে তার ঘরে এসি লাগায় সে আর কিছু বলতে পারেনি।

উল্টোদিকে পরবর্তীতে সূর্য এসে যখন দেখে দীপার ঘরে এসি লাগানো সে দীপাকে ভুল বোঝে আর তাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। কিন্তু দীপাও তাকে কড়া ভাষায় কথা শুনিয়ে দেয় এরপরে লাবণ্য সেনগুপ্ত , সূর্য, রুপা, সোনা, সকলে মিলেই দীপার রান্না খেতে শুরু করে। তবে পরবর্তী দিনে গল্পে আসতে চলেছে খুব বড়সড় টুইস্ট। যেটির ফলে আবার একবার সূর্য দীপার জীবন অন্যদিকে মোড় নিতে পারে।

তবে এরই মধ্যে দেখা যাচ্ছে আসন্ন পর্বে রুপার পরিচয় প্রকাশ পেতে চলেছে সূর্যর সামনে। হঠাৎ করেই রুপা তার স্কুলে অসুস্থ হয়ে পড়ে আর সেখান থেকে তাকে সূর্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন তার শরীর আরো বেশি খারাপ করতে শুরু করে তখন স্কুল থেকে বলা হয় তার মা দীপা সেনগুপ্তকে খবর দিতে।

এরপরেই তার স্কুলের ডায়েরি দেখে সূর্য দেখতে পায় তার মায়ের জায়গায় নাম লেখা দীপা সেনগুপ্ত আর বাবার জায়গায় নাম লেখা সূর্য সেনগুপ্ত। এবার শুধু দেখার পরবর্তী দিনে সূর্য রুপার আসল পরিচয় জানতে পেরে কী প্রতিক্রিয়া দেয়!

