এবার সোনা রুপার হাতে জব্দ মিশকা! ট্রেনের নোংরা টয়লেটে আটকে দিল তাকে! এই দৃশ্য দেখে আনন্দে লাফাচ্ছে ভক্তরা

সম্প্রতি সময়ের বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিবজ্যোতি দত্তকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রুপাঞ্জনা মৈত্র এবং নেতিবাচক চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী অহনা দত্ত। দর্শকের কাছে প্রথম থেকেই যেমন সূর্য দীপার জুটি অত্যন্ত জনপ্রিয় তেমন করেই এতদিনে মিশকার চরিত্রটি অত্যন্ত বিরক্তির হয়ে উঠেছে। প্রসঙ্গত মিশকা হলো সূর্যর বন্ধু যার কারণে সূর্য এবং দীপার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এই চরিত্রটি আপাদমস্তক একটি নেতিবাচক চরিত্র।
ধারাবাহিকে বেশ কিছু বছর লিপ নেওয়ার পরেও মিশকার জন্যই সূর্য দীপার মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল সেটি এখনো মেটেনি। যার জন্য তাদের দুই যমজ মেয়ে সোনা রুপাকেও আলাদা আলাদা থাকতে হয় এমনকি তারা তাদের বাবা-মায়ের আসল পরিচয়ও জানে না। তাই জন্য মিশকার প্রতি দর্শকদের অত্যন্ত ক্রোধ জমা হয়ে রয়েছে। মিশকার উদ্দেশ্য হল সে দীপাকে সরিয়ে সূর্যকে বিয়ে করে তার জীবনে প্রবেশ করা। যার জন্য সে সমানে চেষ্টা করে যাচ্ছে। আবার উল্টোদিকে যখন থেকে মিশকা জানতে পেরেছে রুপা হলো দীপার মেয়ে তবে থেকে সে রুপার সঙ্গেও খারাপ ব্যবহার করছে।
যার জন্য তাকে কেউ পছন্দ করতে পারছে না। একদিকে রুপা এবং অন্যদিকে সোনা দুজনেই মিশকাকে পছন্দ করেনা। এমনকি সূর্যের বাড়ির লোকও তাকে সেভাবে পছন্দ করে না কিন্তু সে যেহেতু এতদিন ধরে সূর্যর সাথে রয়েছে তাই তাকে কেউ কিছু বলতে পারেনা। কিন্তু কোথায় কোথায় সে যে দীপাকে অপমান করে সেটা সোনা এবং রুপা দুজনেই মেনে নেয় না আর তাকে কথা শুনিয়ে দেয়। কিন্তু সম্প্রতি দেখা যাবে সূর্যর বাড়ির সকলে এবং মিশকা মিলে দার্জিলিং বেড়াতে যাচ্ছে আর অন্যদিকে দীপা এবং রুপা দুজনেও যাচ্ছে দার্জিলিং।
এর আগে একটি প্রোমোতে দেখা গেছে সূর্য এবং দীপা একই ট্রেনে করে দার্জিলিং যাচ্ছে আর সেখানেই সোনা রুপার একে অপরের সঙ্গে দেখা হয়। তখন দীপা বাইরে গিয়ে জল কিনছিল সেই সময় ট্রেনটা ছেড়ে দেয় আর সে ছুটে ট্রেনে উঠতে যায় তখনই সূর্য হাত বাড়িয়ে তাকে ট্রেনে তুলে নেয়। এই দৃশ্যের সঙ্গে সকলেই শাহরুখ খানের ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে তুলনা করেছেন। যা সামনে আসার পরেই প্রশংসায় ভরিয়ে দিয়েছে দর্শকরা।

তবে এবার জানা গেল দুই মেয়ে মিলে মিশকাকে ট্রেনের মধ্যেই শায়েস্তা করবে। আসন্ন পর্বে দেখা যাবে সূর্যর সকল পরিবার এবং সূর্য আর সোনা সেই সঙ্গে মিশকা ট্রেনে বসে রয়েছে দার্জিলিং যাওয়ার জন্য। আর সেই সময় সোনা এবং রুপা মিশকাকে শায়েস্তা করার জন্য ট্রেনের বাথরুমের মধ্যে আটকে দেয়। আর সেই দেখে দর্শকরা বেজায় খুশি হয়ে গেছে। এই দৃশ্যের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে এক নেটিজেন লিখেছেন,”সোনা রূপা মিলে মিশকাকে ট্রেনের toilet-এ বন্ধ করে দিয়েছে। এবার toilet-এর মন মাতানো সুগন্ধ শুঁকতে শুঁকতে দার্জিলিং যাক
মিশকার মতো shit-এর ওটাই আসল জায়গা।”

