বস্তার মধ্যে লুকিয়ে লুকিয়ে একি দেখছে উদয়! হাত থেকে ফোন কেড়ে নিতেই লজ্জায় পড়ে গেলেন নায়ক!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে তূর্য আবার পারুল এবং রায়ানের জীবনে ফিরে এসেছে ফিরে এসেই তো নানান রকম শয়তানি শুরু করে দিয়েছে। গতকালের পর্বে দেখানো হয়েছে রায়ানকে বস্তায় বন্দী করে তূর্য জলে ফেলে দিয়ে আসে।
আর সেই দৃশ্যের শুটিং এর বিটিএস মুহূর্ত সামনে এসেছে। সেই মুহূর্তই ভাগ করে নিয়েছেন অভিনেতা অনিন্দ্য। সেখানেই ব্যাগ এর ভিতর লুকিয়ে ফোন দেখতে গিয়ে ধরা পড়েছে অভিনেতা উদয়। ফোন এর মধ্যে এমন কি দেখছিলেন উদয় যার কারণে সঙ্গে সঙ্গে আড়াল করে নেন নিজের ফোন। তবে কি গোপন কোনো ভিডিও লুকিয়ে দেখছিলেন তিনি?
আরও পড়ুনঃ মা কালীর মতন সাজ এদিকে অদ্ভুত অঙ্গভঙ্গি! হিন্দু ধর্মকে অপমান! মিউজিক ভিডিও বানাতে গিয়ে বিতর্কের মুখে গায়ক!
আসলে ব্যাগের ভিতর থাকাকালীন উদয় লুকিয়ে লুকিয়ে ফোনের মধ্যে ক্রিকেট ম্যাচ দেখছিলেন। আমরা প্রত্যেকেই জানি উদয় খুব ভালো ক্রিকেট খেলেন, তার নিজস্ব একটি ক্রিকেট টিমও রয়েছে। তাই সময় সুযোগ পেলেই খেলা দেখতে থাকেন অভিনেতা। আর তেমনই সুযোগ পেয়ে খেলা দেখছিলেন। সেই মুহূর্তই সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিয়েছেন অনিন্দ্য।

