ইন্টারভিউ চলাকালীন হুট করেই মেজাজ হারালেন ‘পরিণীতা’র রায়ান! ক্যামেরার সামনেই সহ অভিনেত্রীর গায়ে হাত তুললেন নায়ক? উদয় প্রতাপ সিং-এর ব্যবহারে অবাক দর্শক!

জি বাংলায় (Zee Bangla) ২০২৪ সালের ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘পরিণীতা’ (Parineeta)। এই গল্পের প্রধান দুটি চরিত্র হলো পারুল ও রায়ান। পারুল চরিত্রে অভিনয় করছেন নবাগত ঈশানী চট্টোপাধ্যায় এবং রায়ানের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিংকে। গল্পের শুরুতেই দেখা যায়, পারুল গ্রামের এক সাধারণ মেয়ে যে পড়াশোনা করতে খুব ভালোবাসে। অন্যদিকে রায়ান হলো শহরের এক বড়লোক পরিবারের ছেলে, যার মেজাজ একটু চড়া। পরিস্থিতির চাপে পড়ে তাদের বিয়ে হয় এবং পারুলকে রায়ানের একান্নবর্তী পরিবারে মানিয়ে নিতে হয়।

সোশ্যাল মিডিয়া এবং দর্শকদের মধ্যে এই সিরিয়ালটি নিয়ে বেশ উন্মাদনা রয়েছে। বিশেষ করে রায়ান আর পারুলের খুনসুটি এবং পারুলের প্রতিবাদী চরিত্রটি মানুষ খুব পছন্দ করছেন। অল্প দিনেই এটি টিআরপি তালিকায় ভালো জায়গা করে নিয়েছে। অনন্যা দাস, সুরভী মল্লিক এবং মনোজ ওঝার মতো শিল্পীদের অভিনয়ও বেশ প্রশংসা পাচ্ছে। মোটকথা, বাড়ির বড়দের শাসন আর ছোটদের সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়ে চলেছে ‘পরিণীতা’র গল্প।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে রায়ান অর্থাৎ এবং পারুলের অর্থাৎ ঈশানী চট্টোপাধ্যায় উপস্থিতিতে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গেছে। সবাই যখন হাসিমুখে আড্ডায় ব্যস্ত, ঠিক তখনই ক্যামেরার সামনে হঠাৎ ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। দেখা যায় অভিনেতা উদয় প্রতাপ সিং সাক্ষাৎকার চলাকালীনই সপাটে চড় মেরে বসেন তার এক সহ-অভিনেত্রীকে। এই দৃশ্য দেখে উপস্থিত সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ মুহূর্তের জন্য থমকে যান। কেন মেজাজ হারালেন ছোটপর্দার জনপ্রিয় এই নায়ক? পর্দার বাইরে কি তবে তাদের সম্পর্কটা একেবারেই তেতো?

পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন আগুনের মতো চর্চা চলছে। সত্যিই, এই একটি ঘটনা যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে। সাক্ষাৎকার চলাকালীন অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের সেই আচমকা পদক্ষেপ দেখে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন।

আরও পড়ুনঃ হঠাৎ ছন্দপতন! মা’রাত্মক জ’খম অভিনেত্রী ইশা সাহা! কি হয়েছিল অভিনেত্রীর? এখন কেমন আছেন তিনি?

আসলে না ঘটনাটা ততটাও গম্ভীর নয়। সেদিন সাক্ষাৎকারের সময় টেবিলের পাশে রাখা ছিল ধারাবাহিকের খলনায়িকা শিরিনের একটি ছবি। দর্শকেরা তো সকলেই জানেন সিরিয়ালে শিরিন কীভাবে পারুল আর রায়ানের পরিবারের হাড়মাস জ্বালিয়ে খাচ্ছে আর একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। ঠিক সেই মেজাজেই মজার ছলে উদয় ছবির শিরিনকে উদ্দেশ্য করে একটি চড় মারেন, যা ছিল আসলে তার চরিত্রের প্রতি এক ধরণের মিষ্টি রাগ আর খুনসুটি।

Back to top button