হঠাৎ ছন্দপতন! মা’রাত্মক জ’খম অভিনেত্রী ইশা সাহা! কি হয়েছিল অভিনেত্রীর? এখন কেমন আছেন তিনি?

মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়, এই দুই অস্ত্রেই বাঙালি দর্শকের ড্রয়িংরুম থেকে সিনেমা হলের পর্দা দখল করে নিয়েছেন ইশা সাহা (Isha Saha)। বর্তমানে টলিউডের (Tollywood) প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় তাঁর নাম উজ্জ্বল। ইশার অভিনীত প্রতিটি চরিত্রই দর্শকদের মনে এক আলাদা জায়গা করে নেয়। কেরিয়ারের মধ্যগগনে থাকা এই অভিনেত্রীর দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে সম্প্রতি অভিনেত্রীর জীবনে ঘটে গেছে বিরাট বড় দুর্ঘটনা।

টেলিভিশনের পর্দা থেকে রুপোলি পর্দার এই সফরটা ইশা সাহার জন্য ছিল অত্যন্ত নজরকাড়া। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’-এর সেই ‘লবঙ্গ’ চরিত্রটির কথা কি মনে আছে? যেখান থেকেই অভিনয় জগতে ইশার হাতেখড়ি। এরপর ২০১৭ সালে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের হাত ধরে ‘প্রজাপতি বিস্কুট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে; একের পর এক হিট ছবি উপহার দিয়ে ইশা হয়ে উঠেছেন পরিচালক-প্রযোজকদের অন্যতম ভরসা।

তবে গত কয়েকদিন ধরে নেটপাড়ায় ইশা সাহাকে নিয়ে তৈরি হয়েছে এক রহস্য। হঠাৎই তাঁর নিয়মিত কাজের ছন্দে কিছুটা বদল দেখা গিয়েছিল। নিজের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য কিছু ইঙ্গিত দিলেও ঠিক কী হয়েছে, তা নিয়ে দানা বেঁধেছিল জমাট রহস্য। কাজ পাগল এই অভিনেত্রী কেন হুট করে একটু আড়ালে চলে গেলেন, তা জানতে রীতিমতো উদ্বেগে ছিলেন ইশার অগণিত ভক্তরা।

আরও পড়ুনঃ কাছে আসার আকুলতা নাকি বাড়ছে দূরত্ব? কমলিনী ও স্বতন্ত্রের সংসারে ভাঙনের সুর! দুর্ধর্ষ আজকের পর্ব

অবশেষে নিজেই সবটা আড়ালে না রেখে অনুরাগীদের সামনে আনলেন অভিনেত্রী ইশা সাহা। দীর্ঘ ১০-১২ দিন ধরে এক যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তবে সেই খবর কাউকে আগে বুঝতে দেননি। ইশা জানালেন, তাঁর বাঁ পায়ে মারাত্মক চোট লেগেছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তাঁর পায়ে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে।
কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইশা নিজেও খানিকটা ধন্দে আছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, জিমে বা শরীরচর্চা করতে গিয়ে এই চোট তিনি পাননি। অভিনেত্রী ইশা সাহা বলেন, “প্রায় কয়েকদিন আগের ঘটনা। কী ভাবে চোটটা লাগল বুঝতে পারিনি। তবে এখন আগের থেকে অনেকটাই ভালো আছি।” পায়ের অবস্থা প্রতিকূল থাকা সত্ত্বেও মনের জোরে ডাবিংয়ের কাজ সেরেছেন তিনি। ইশার কথায়, “বাড়িতে থাকতে একঘেয়েমি লাগে, তাই চিকিৎসকের পরামর্শ মেনে যেটুকু পারছি কাজ করছি।” আপাতত কিছুটা বিশ্রাম আর নিয়ম মেনে দ্রুত সুস্থ হয়ে সেটে ফেরার অপেক্ষায় টলিউডের প্রিয় অভিনেত্রী ইশা।

Back to top button