পরিণীতার সেটে ভয়ংকর কান্ড! ঈশানীকে ঠাটিয়ে চ’ড় মারলেন উদয়! কি এমন করলেন অভিনেত্রী?

বর্তমান সময়ে জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো পরিণীতা (Parineeta)। বেশ কয়েক মাস হল ধারাবাহিকটি (Television Serial) শুরু হয়েছে জি বাংলার পর্দায়। প্রথম দিকে ধারাবাহিকটি নিয়ে দর্শকের মনে অতোটা উত্তেজনার না থাকলেও বর্তমানে কিন্তু ধারাবাহিকটি বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছেন এবং দর্শকদের কাছে বেশ পছন্দের একটি ধারাবাহিক হয়ে উঠেছে। এই ধারাবাহিক রাত আটটায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়।
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং অভিনেত্রী ঈশানী চ্যাটার্জী। উদয়কে এর আগেও বিভিন্ন ধারাবাহিকে বিভিন্ন রকম চরিত্রে দেখা গিয়েছে। তবে নায়ক হিসেবে এই প্রথম ধারাবাহিকে কাজ করছেন উদয়। এমনিতেই দর্শকদের বেশ পছন্দের অভিনেতা তিনি এখন নায়ক চরিত্রে তাকে দেখার পর দর্শক তো ভালোবাসা উজাড় করে দিয়েছে। অন্যদিকে ঈশানী একেবারেই নতুন ধারাবাহিক জগতে, তবে মডেলিং জগতে অভিনেত্রীর বেশ পরিচয় রয়েছে।
বর্তমানে প্রতিদিনই ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব দেখানো হচ্ছে। একসঙ্গে কাজ করতে করতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। একটা পরিবারের মতো সম্পর্ক তৈরি হয় সকলের সঙ্গে। তবে অনেক সময় দেখা যায় একসাথে অভিনয় করতে গিয়ে অভিনীত অভিনেত্রীদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এই ঘটনার নতুন কিছু নয়। এবারে পরিণীতা ধারাবাহিক সেটেও ঘটলো অস্বাভাবিক ঘটনা।
ধারাবাহিকের সেটে এমন একটা ঘটনা ঘটবে সেটা কেউই আশা করেনি। সম্প্রতি ধারাবাহিকের শুটিং ফ্লোরে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে সেটের মধ্যে হঠাৎ করেই পারুল অর্থাৎ অভিনেত্রী ঈশানীকে কষিয়ে থাপ্পড় মারলেন অভিনেতা উদয়। সকলের সামনে অভিনেত্রীকে থাপ্পড় মারলেন অভিনেতা।
কিন্তু হঠাৎ কি এমন হলো যার জন্য সেটে সকলের সামনেই অভিনেত্রীকে মারলেন অভিনেতা? এই নিয়ে দর্শকদের মনে উঠেছে হাজার প্রশ্ন। তবে কি অভিনেত্রীর কোন ব্যবহারে বা কাজে অভিনেতা কষ্ট পেয়েছেন? নাকি অন্য কোন কারণ রয়েছে এই থাপ্পড় মারার পেছনে?
আরও পড়ুনঃ ধারাবাহিক জগতে প্রথমবার! ইতিহাস গড়লো দিতিপ্রিয়া – জিতু কামালের নতুন মেগা!
আসলে পুরো ঘটনাটাই ঘটেছে মজার ছলে। ধারাবাহিকের সেটে একটা অন্য ধরনের মজার খেলায় মেতে উঠেছিল সকলে। আর এই ভিডিও নিজের ব্লগ ভিডিওতে ফুটিয়ে তুলেছেন অভিনেতা রিয়াজ লস্কর। যাকে আমরা ধারাবাহিকে রায়ানের ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি।

