ধারাবাহিক জগতে প্রথমবার! ইতিহাস গড়লো দিতিপ্রিয়া – জিতু কামালের নতুন মেগা!

বাংলা মেগা ধারাবাহিক (Bengali serial) গুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দেবে সেইদিকে এখন নজর সবার। প্রতিটি ধারাবাহিক নিজেদের মতো করে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে। কিন্তু দর্শকের কাছে সেরা কে সেটা তো টিআরপি তালিকাতেই (TRP List) দেখা যায় প্রতি সপ্তাহে। বেশ কিছু পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে এবং আগামী দিনে আরো নতুন নতুন ধারাবাহিক (New Serial) আসতে চলেছে।
সম্প্রতি সেরকমই জি বাংলা এবং স্টার জলসার পর্দায় বেশ কিছু ধারাবাহিক শেষ হওয়ার পথে। আবার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে ইতিমধ্যে। আর বেশকিছু ধারাবাহিকের টাইম স্লট বদল করে দেওয়া হয়েছে। তেমনি খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক শুধু তোমাকে ভালোবেসে।
‘এসভিএফ’-এর প্রযোজনায় শুরু হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিপাড়ার দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়কে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও সামনে এসেছে। তবে এবারে বাংলা ধারাবাহিক জগতে নতুন ইতিহাস তৈরি করল জি বাংলা।
নতুন ধারাবাহিকের হাত ধরে যে ইতিহাস তৈরি হল তাতে বেশ খুশি জি বাংলার দর্শক। সাধারণত এই ধরনের ঘটনা বাংলা ধারাবাহিক জগতে দেখা যায় না। জি বাংলাই হল সেই প্রথম চ্যানেল যারা এই ইতিহাস সৃষ্টি করল। জানলে আপনিও খুশি হবেন।
আরও পড়ুনঃ বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই অভিনেত্রীর জীবনে অন্ধকার! মর্মান্তিক ঘটনার শিকার শ্বেতা ভট্টাচার্য!
ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের গোটা টিম পৌঁছে গিয়েছে আরেকটি প্রোমো শুটিংয়ের জন্য। আর সেই প্রোমো শুট হবে ভূস্বর্গ কাশ্মীরে। সেই জন্য গোটা টিম পৌঁছে গেছে বরফে ঘেরা শহরে। এই প্রথম হয়তো কোন ধারাবাহিকের প্রোমো শুট এর জন্য কাশ্মীরে যাওয়া হল। কারণ সাধারণত বাংলা ধারাবাহিকের এত বাজেট থাকে না। এবারে দেখার অপেক্ষা এই ধারাবাহিক শুরু হওয়ার পর কেমন লাগে দর্শকদের।

