পরিণীতা ছাড়ছে উদয় প্রতাপ সিং! লিখিতভাবে জানালেন তার কারণ! কি হলো হঠাৎ? কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

বর্তমানে বাংলা ধারাবাহিক (Bengali serial) জগতে অন্যতম জনপ্রিয় চ্যানেল হলো জি বাংলা (Zee Bangla)। এই চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিক গুলোর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ধারাবাহিক হল পরিণীতা (Parineeta)। শুধুমাত্র জি বাংলা নয়, টিআরপি (TRP) তালিকাতেও সমস্ত ধারাবাহিককে হারিয়ে শীর্ষে অবস্থান করছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল নায়ক এবং নায়িকার মেলবন্ধন।

তবে হঠাৎ করেই শোনা যাচ্ছে ধারাবাহিক ছাড়ছে নায়ক রায়ান! শুরুতে নায়ক হিসেবে উদয় প্রতাপ সিংকে মেনে না নিলেও পরবর্তীতে দর্শকদের প্রিয় নায়ক হয়ে উঠেছেন এই অভিনেতা। রায়ান চরিত্রটি গোটা বাংলার ভালোবাসা পেয়েছে এবং বর্তমানেও পেয়ে চলেছে। হঠাৎ এমন কি হলো, যার জন্য পরিণীতা ছাড়ছেন অভিনেতা? নায়কের এমন সিদ্ধান্ত এখন ভক্তদের অত্যন্ত চিন্তার একটি বিষয় হয়ে উঠেছে।

কারণ যদি নায়ক ধারাবাহিকটি ছেড়ে দেয় তাহলে এই ধারাবাহিকের জনপ্রিয়তা রাতারাতি কমে যাবে। স্ত্রী অর্থাৎ ধারাবাহিকের নায়িকা চরিত্র পারুলকে পরিণীতা ছাড়ার কথা লিখিতভাবে জানায় রায়ান। এখন দর্শকদের মনে ভিড় করছে হাজারও প্রশ্ন, কেন এমন সিদ্ধান্ত নিলেন উদয় প্রতাপ? সত্যিই কি ছাড়ছেন ধারাবাহিক? নাকি সাময়িক বিরতি?

 

View this post on Instagram

 

A post shared by Uday Pratap Singh (@pratapud)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা গেছে, পারুলের প্রমোশন হয়েছে। আর এই বিষয়টা মেনে নিতে পারেনি ধারাবাহিকের নায়ক। কারণ রায়ান মনে করে, সে যদি পারুলের থেকে পিছিয়ে পড়ে তাহলে কোনদিনও পারুলের যোগ্য হতে পারবে না। তাকে পারুলের যোগ্য হতে গেলে পারুলের থেকে এক কদম আগে এগিয়ে থাকতে হবে। না হলে সে কোনদিনও পারুলকে তার মনের কথা জানাতে পারবে না।

তাই নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য রায়ান একটা চিঠি লেখে এবং সেখানে এই সমস্ত বিষয়টা সে পারুলকে বিস্তারিতভাবে জানায়। তারপর পরিণীতাকে ছেড়ে অর্থাৎ স্ত্রী পারুলকে ছেড়ে চলে যায়। সে সেদিনই ফিরবে যেদিন সে নিজেকে পারুলের যোগ্য প্রমাণ করতে পারবে। অর্থাৎ ধারাবাহিকের নায়ক তার পরিণীতাকে অর্থাৎ নায়িকাকে ছেড়ে সাময়িকভাবে দূরে যাচ্ছে, নিজেকে যোগ্য প্রমাণ করার চাহিদায়।

Back to top button