বলিউডের ট্রেন্ড ফলো করে লোক অজান্তেই বিয়ে সারলেন উদয় অনামিকা, নব দম্পতির ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা, এক ঝলকে দেখে নিন সেই ছবি

টেলিপাড়ায় চলছে বিয়ের মরশুম। বিয়ে করে ফেলছেন সব টেলি তারকারা। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় এবং মিষ্টি সিংয়ের মতো অভিনেত্রীদের পর এবার বিয়েটা সেরেই ফেললেন এখানে আকাশ নীল খ্যাত অনামিকা চক্রবর্তী। নিম ফুলের মধুর চয়ন ওরফে উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে সই বিয়ে সারলেন তিনি। ২৮ জুন জীবনের নতুন অধ্যায় শুরু করল বাংলার জনপ্রিয় এই দম্পতি।
চলতি মাসের শুরুতেই আইবুড়োভাত খেয়েছিলেন উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী। তাঁদের পরিবারের সদস্যরাই ওই অনুষ্ঠানের আয়োজন করছিলেন। যুগ্মভাবে দুই তারকাকে আইবুড়োভাত খাওয়ানো হয়েছিল। যার ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল দম্পতি।
তাদের দুজনকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। কেউ লিখলেন, ‘দু’জনকেই অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবসময় ভালো থাকুন। ভালোবাসায় থাকুন।’ কারও মন্তব্য, ‘আরে অভিনন্দন।’ কেউ বললেন, ‘দারুণ খবর! হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন ভাই। দু’জনে খুব ভালো থাকুন। প্রার্থনা করি, আপনাদের জীবন সুখে ভরে উঠুক। এই সফর মধুময় হোক।’
এদিন গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বিয়ের বেশ কিছু লাভিডাভি ছবি আপলোড করেন উদয়। ক্যাপশনে লেখেন, ‘টু নিউ বিগিনিংস! চিয়ার্স টু আস! উই মেড ইট।’ বাংলায় যার অর্থ, ‘জীবনের নয়া অধ্যায় শুরু করলাম আমরা। সফলভাবে এতটা পথ এগোতে পেরেছি। চিয়ার্স!’
বুধবার অনামিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন তিনি। সেরেছেন মালাবদল। তারপর একসঙ্গে কেক কেটেছেন দুই তারকা। স্ত্রীকে জড়িয়ে ধরে বেশ কিছু পোজ দিয়েছেন তিনি। বিশেষ দিনে অনামিকার পরনে ছিল প্যাস্টেল গোলাপী শাড়ি। সঙ্গে মানানসই জুয়েলারি আর মেকআপ। আর উদয়ের পরনে ছিল আকাশী রঙা পাঞ্জাবি আর সাদা পাজামা। বলা চলে একেবারে বলিউড ট্রেন্ডে গা ভাসালেন দুজনে। লালের ছোঁয়া ছেড়ে হালকা রঙের পোশাকে একসাথে অপরূপ সৌন্দর্য দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন এই যুগল।

