উচ্ছে বাবু গাড়িতে চেপে ঘুরছে পিংকি জি! মিঠাই অভিনেত্রীর সবুজ রঙের গাড়ি দেখে আনন্দে লাফাচ্ছে আদৃত রায়ের ফ্যানেরা

এমনিতেই সে সোশ্যাল মিডিয়া হোক কিংবা টেলিভিশনের পর্দাই হোক হামেশাই আলোড়ন তুলতে দেখা যায় মিঠাই রানী এবং মোদক পরিবারকে। সেই সঙ্গে টলিউডের হ্যান্ডসাম বয় আদৃত রায় তো আছেই।
এই অভিনেতা যে কত মেয়ের মন চুরি করে ফেলেছে ইতিমধ্যেই তা গুনে হিসাব করা যাবে না। এমনকি তাকে একবার দেখতে শুটিংয়ের সেটে মাঝে মাঝে পৌঁছে যায় অগণিত ভক্ত। তার উপরে উচ্ছে বাবুর ক্রেজ বাড়িয়ে দিয়েছে মিঠাই রানী নিজেই উচ্ছে বাবু সন্দেশ বানিয়ে।

এই মিষ্টিটি মিঠাই একটি প্রতিযোগিতায় সিরিয়ালে বানিয়েছিল। তারপরে হু হু করে সেটা বাজারে বিক্রি হতে থাকে। সেই নিরিখে আসে একের পর এক উচ্ছে বাবু নামাঙ্কিত খাবার। এ যাবত আমরা মোমো, এগরোল, ফুচকা, চকলেটে উচ্ছে বাবুর ছোঁয়া পেয়েছি।
কিন্তু এবার বাজারে ইতিমধ্যেই এসে গেছে উচ্ছে বাবু গাড়ি সেটা কি আপনারা জানেন? হ্যাঁ, এটা একেবারে সত্যি খবর আর তার প্রমাণ দিয়েছেন ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী অনন্যা গুহ। বিশ্বাস হচ্ছে না তো?
View this post on Instagram
ধারাবাহিকে স্যান্ডির বউ অর্থাৎ পিংকি জি নামে খ্যাতো এই অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি একটি সদ্য কেনা নতুন গাড়ির ছবি দিয়েছেন। গাড়িটির রং সবুজ। ব্যাস আর দেখে কে আদৃতের অনুরাগীরা সঙ্গে সঙ্গে ঝাপিয়ে পড়েছে আর কমেন্ট করে বলেছে এটা উচ্ছে বাবু গাড়ি।
অনন্যা সোশ্যাল মিডিয়ায় গাড়ির সঙ্গে বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছিলেন। তিনি সবুজ রঙের ফোর্ড ফিগো কিনেছেন। গাড়িটির আনুমানিক বাজার মূল্য ৬ থেকে ১০ লক্ষ টাকা। গাড়ি কিনে সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন নায়িকা।
View this post on Instagram
এত টাকা দামি গাড়ি কিনে তিনি যতটা চমক লাগিয়েছেন তার থেকেও বেশি দর্শকরা চমকে গেছে গাড়িটির রঙ দেখে। সবুজ রঙের যা কিছু চোখের সামনে এখন সেটাতেই মানুষ জুড়ে দিচ্ছে উচ্ছে বাবুর নাম। এবার যে এই গাড়ির বাজার হু হু করে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

