এত দিনে এক হল সূর্য দীপা, তাই দর্শকদের উদ্দেশ্যে “মহা ভালবাসার পর্ব”, জানুন কবে জানালো চ্যানেল

বর্তমানে স্টার জলসায় (Star Jalsha) সবথেকে জনপ্রিয়তা অর্জন করেছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকটি (Bengali Serial)। টিআরপিতে একেবারে শীর্ষে অবস্থান করছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নায়ক-নায়িকা অর্থাৎ সূর্য এবং দীপা, এই দুজনের কেমিস্ট্রি এই ধারাবাহিকের জনপ্রিয়তার প্রধান ইউএসপি।
অন্যদিকে স্টার জলসা চ্যানেলের আরেক জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে এক্কাদোক্কা। এই ধারাবাহিকের রাধিকা অনির্বাণের জুটি দর্শকদের কাছে শীর্ষ স্থানে রয়েছে। এই ধারাবাহিকটি বেশ কিছু জটিলতার জন্য টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও দর্শকদের মনে বেশ ভালো মতোই জায়গা তৈরি করে নিয়েছে।
দর্শকরা তাদের প্রিয় জুটিকে সব সময় একসাথে দেখতে চান। সেটা অফ স্ক্রিন হোক বা অন স্ক্রিন, নায়ক নায়িকার কেমিস্ট্রি যত ভালো হয় সেই ধারাবাহিক টির প্রতি দর্শকদের আকর্ষণও তত বেড়ে যায়। বহুদিন যাবত দর্শকদের সবচেয়ে প্রিয় জুটি সূর্য দীপার মধ্যে চলছে মান অভিমানের পালা। তবে এইবার সব ভুলে কাছাকাছি আসবে তারা দুজন।
অন্যদিকে আর কিছুদিনের মধ্যেই টেলিভিশন থেকে বিদায় নেবে দর্শকদের প্রিয় জুটি, রাধিকা এবং অনির্বাণ। কারণ আর কিছুদিনের মধ্যেই আসছে এক নতুন ধারাবাহিক যার জন্য জায়গা ছেড়ে দিতে হবে এক্কা দোক্কা ধারাবাহিকটিকে। তবে শেষ হওয়ার আগে আরো একবার দর্শকদের কাছে নিজেদেরকে মেরে ধরবেন তারা।

সম্প্রতি স্টার জলসার পর্দায় একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা গেছে আগামী ১ অক্টোবর সন্ধ্যের ঠিক সাড়ে ছটায় আসতে চলেছে দর্শকদের দুই প্রিয় জুটি। একদিকে সূর্য দীপা আর অন্যদিকে রাধিকা অনির্বাণ। হতে চলেছে ভালোবাসার মহাপর্ব। দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

