স্টার জলসার দুই ছোট্ট অভিনেত্রী ঘোল খাইয়ে দিচ্ছে তাবড় তাবড় ধারাবাহিককে! সর্বানি আর কমলার হাত ধরেই ফিরবে জলসার সুদিন

দর্শকদের একটি বড় অংশ বর্তমানে ধারাবাহিকের ভক্ত। বাংলা বিনোদনের প্রথম সারির চ্যানেলগুলি এখন প্রতিটি বাঙালির অবসর সময়ের সঙ্গী হয়ে উঠেছে। এই চ্যানেলগুলোর মধ্যেই চলতে থাকে একটি অলিখিত প্রতিযোগিতা যার ফলাফল পাওয়া যায় প্রতি বৃহস্পতিবার টিআরপি তালিকার মাধ্যমে।

ধারাবাহিক গুলোর মধ্যকার এই প্রতিযোগিতায় প্রতিটি মেগার একমাত্র লক্ষ্য থাকে, টিআরপিতে তার উল্টো দিকের চ্যানেলে চলা ধারাবাহিক থেকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া। আর এই পরিকল্পনাতে সফল স্টার জলসার দুই খুদে অভিনেত্রী। সম্প্রচারিত হওয়ার পর থেকেই দর্শকদের মাঝে ছেয়ে গেছে এই দুই খুদে।

এদের মধ্যে একজন হলেন সুস্মিলী আচার্য। স্টার জলসা সদ্য শুরু হওয়া ধারাবাহিক রামপ্রসাদ এর স্ত্রী সর্বাণীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। যদিও সৌদামিনী নামেই তিনি দর্শকমহলে বেশি পরিচিত। তার অসাধারণ অভিনয়ে এবং মায়া ভরা মুখশ্রী খুব অল্প দিনের মধ্যেই নজর কেড়েছে দর্শকদের। ধারাবাহিকটি শুরু হতেই স্লট কেড়েছে চ্যানেল টপার গৌরী এলো ধারাবাহিকের।

আর একজন হলেন অয়ন্যা চ্যাটার্জী। এই মুহূর্তে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে কমলার চরিত্রে বাজিমাত করছেন এই খুদে অভিনেত্রী। তবে তাকে সবাই চেনেন মিনি নামে। মিমি চক্রবর্তী অভিনীত মিনি চলচ্চিত্রে এই অভিনেত্রীর অভিনয় মন জয় করে নিয়েছিল দর্শকদের। বর্তমানে জি বাংলার খেলনা বাড়ির মত টিআরপি টপার ধারাবাহিককেও নাকানি চোপানি খাওয়াচ্ছে এই খুদে অভিনেত্রী।

Kamala O Sreeman Prithwiraj - Watch Episode 81 - Suhasini's Strong Decision on Disney+ Hotstar
বোঝাই যাচ্ছে বয়সটা বিষয় নয়, অভিনয়টাই আসল। একটি সুন্দর গল্প কে ফুটিয়ে তুলতে প্রয়োজনীও প্রতিটি উপাদানই রয়েছে এনাদের মধ্যে। এই দুই ছোট্ট অভিনেত্রী বর্তমানে স্টার জলসার প্রাণ। দুজনের অভিনয় দেখতে প্রত্যেকদিন ধারাবাহিকের পর্দায় নজর রাখেন দর্শকরা। এই অসামান্য দক্ষতা তাদের পৌঁছে দিয়েছে প্রতিটি দর্শকের ড্রয়িং রুমে।

Ramprasad - Disney+ Hotstar

Back to top button