বেচারার কপালে বিয়েই লেখেনি জলসা, মণ্ডপে গেলেই উঠিয়ে দেওয়া হয়! ‘চিনি’র খলনায়িকা নিয়ে চরম ট্রোল নেটিজেনদের

টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী মধুরিমা বসাক। ধারাবাহিকে অভিনয়ের সূত্রেই তাঁকে চিনেছেন দর্শক। তবে নায়িকার চরিত্রে নয় বিশেষ করে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। বর্তমানে মধুরিমা জলসা পর্দার নতুন ধারাবাহিক ‘চিনি’-তে অভিনয় করছেন। বহু খল চরিত্রে অভিনয়ের দরুণ মধুরিমার কপালে জুটেছে কটাক্ষ। বর্তমানে তাঁকে ‘শ্রেষ্ঠ লগ্নভ্রষ্টা’ শিরোনামে আখ্যায়িত করলেন দর্শককূল।
কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘চিনি’। ধারাবাহিকের গল্পটি এক জাতিস্মর মেয়েকে কেন্দ্র করে। গল্পের নায়কের পরিবারের সঙ্গে জন্মান্তরের সুত্রে বাঁধা পড়েছে চিনি। তাঁর প্রেম, ভালোবাসা ও প্রতিশোধ নিয়েই এগিয়ে চলবে গল্প।ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন টেলি অভিনেত্রী বিশালাক্ষী চ্যাটার্জি ও অভিনেতা সোমরাজ মাইতি।
জলসার ‘চিনি’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন মধুরিমা বসাক। তাঁর চরিত্রের নাম অপলা। এর আগেও জলসা পর্দার ‘মোহর’ ও ‘গুড্ডি’ ধারাবাহিকে অভিনয় করেছেন মধুরিমা। তবে প্রতিবারই নায়কের সঙ্গে বিয়ের স্বপ্ন মাঝপথে ভেঙে যায় অভিনেত্রীর। তিনি ‘লগ্নভ্রষ্টা’ হয়েছেন একাধিকবার।
আরও পড়ুন- মারকাটারি পর্ব ফুলকির সেটে, ‘আমাকে মুখে মেরেছে, আমিও ওদের পাল্টা মেরেছি’, বললেন দিব্যাণী
এবারেও হল তাই। ‘চিনির’ নায়ক দ্রোণের সঙ্গেই বিয়ে ঠিক হয়েছিল অপলা ওরফে মধুরিমার। তবে শেষ মুহুর্তে সব ওলটপালট! কনের সাজে এলেও বিয়ে হলনা অপলার! ধারাবাহিকের নতুন প্রোমোয় সেই দৃশ্য নজরে পড়েছে দর্শকদের। ‘চিনির’ নতুন প্রোমোয় দেখা যাচ্ছে দ্রোণের গলায় সবে মালা দিতে যাবেন অপলা। এমন সময় সিঁথি রাঙিয়ে হাজির চিনি। স্পষ্ট কন্ঠে বলে, নায়ক দ্রোণের সঙ্গে আগেই বিয়ে হয়েছে তাঁর।
View this post on Instagram
আর এই প্রোমো প্রকাশের পরেই নেটিজেনদের চরম কটাক্ষের মুখে পড়লেন মধুরিমা। শুনতে হল, শ্রেষ্ঠ লগ্নভ্রষ্টার অ্যাওয়ার্ড পাওয়া উচিত তাঁরই। সোশ্যাল মিডিয়া মর পাতায় চলছে ট্রোলের বন্যা। বোঝাই যাচ্ছে মাঝপথে বিয়ে ভেঙে যাওয়ায় এবার চিনির রাইভ্যাল হয়ে উঠবেন ‘অপলা’ মধুরিমা।

