রাতারাতি বেড়ে যাচ্ছে জ্যাস সান্যালের পেট! ভূগোল বিজ্ঞান একাকার! ট্রোলের মুখে জগদ্ধাত্রী

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jogotdhatri)। ধারাবাহিকটি চলছে শেষ ২ বছরের বেশি সময় ধরে। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌমদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee) এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। ধারাবাহিকের টিআরপি রেটিং বর্তমানে অনেকটাই কমে গিয়েছে। একসময় এই ধারাবাহিক ছিল বেঙ্গল টপার। সবাইকে টপকে সপ্তাহের পর সপ্তাহ ধরে টিকে থাকতো প্রথম স্থানে। সবাইকে টেক্কা দিয়ে প্রতি সপ্তাহতেই ভালো ফলাফল করতো এই ধারাবাহিক। তবে বর্তমানে ধারাবাহিককে টেক্কা দেওয়ার প্রতিপক্ষ দল চলে এসেছে। বর্তমানে ধারাবাহিকের গল্প দর্শকদের কাছে অসহ্য হয়ে উঠছে।

বর্তমানে ধারাবাহিকে যে গল্প দেখানো হচ্ছে তাতে করে প্রত্যেকের কাছেই হাসির পাত্র হয়ে উঠেছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের প্রতিটি চরিত্র। ধারাবাহিকের গল্প দেখে রীতিমতো ট্রোল সমালোচনা করা হচ্ছে এই ধারাবাহিক নিয়ে। শুরুর দিকে এই ধারাবাহিক যতটা দর্শকের কাছে পছন্দের ছিল, এখন ততটাই অসহ্য হয়ে উঠেছে।

ধারাবাহিকের শুরুর দিকে দেখানো হয়েছিল জগদ্ধাত্রী একজন সাহসী পুলিশ অফিসার। তার সহকর্মী স্বয়ম্ভু সব সময় তার পাশে থাকে তাকে সাহায্য করে। এরপর তাদের বিয়ে হয় তাদের জুটিকে পছন্দ করতে শুরু করে দর্শক। কিন্তু বর্তমানে যেন গল্পের গরু গাছে উঠেছে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে জগদ্ধাত্রী গর্ভবতী, সেই নিয়ে এগোচ্ছে গল্প।

সমালোচনার মুখে জগদ্ধাত্রী ধারাবাহিক

প্রথমদিকে সব ঠিক থাকলেও ধীরে ধীরে গল্প এমন ভাবে দেখানো হচ্ছে যা নিয়ে হাসাহাসি হচ্ছে রীতিমত। জগদ্ধাত্রী গর্ভবতী হওয়ার পর থেকে একের পর এক বিপদে এসেছে তার সামনে। তাকে এবং তার সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেকে নানা রকম চেষ্টা করেছে তার শত্রুরা। এমনকি জগদ্ধাত্রীর আত্মীয় পরিজনেরাও চেষ্টা করেছে তার ক্ষ’তি করার। তবে বর্তমানে ধারাবাহিককে দেখানো হচ্ছে কয়েকদিন আগেই জগদ্ধাত্রী সন্তান সম্ভাবনা হয়েছিল, এই কয়েকদিন যেতে না যেতেই তার পেট ফুলে ঢোল হয়ে গেছে। এখন নাকি তার নয় মাস।

আরও পড়ুন: অঞ্জন দত্তের জীবনে দুঃসংবাদ! নিজেই সবাইকে বিদায় জানালেন তিনি!

আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব হাসাহাসি হচ্ছে। জগদ্ধাত্রী হেটার্সরা তো এই নিয়ে মিম বানাতে শুরু করে দিয়েছে। অনেক ধারাবাহিকের পেজ থেকে মিম তৈরি করা হচ্ছে। করা হচ্ছে তুমুল ট্রোল, কটাক্ষ, সমালোচনা। ধারাবাহিকের গল্পের কারণে দিন দিন কমছে টিআরপি রেটিং। চলতি সপ্তাহতে জগদ্ধাত্রী ধারাবাহিক টিআরপি রেটিং তালিকায় ছিল চতুর্থ স্থানে, তাদের প্রাপ্ত নম্বর ছিল ৬.২।

Back to top button