চলে এলো বহু প্রতীক্ষিত প্রধানের ট্রেলার! দমদার পুলিশ অফিসার সঙ্গে তার মিষ্টি বউ, জমজমাটি কাস্ট নিয়ে হাজির প্রধান!

বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতের সুপারস্টার হচ্ছেন দেব (Dev)। এতদিন ধরে অভিনয়ের মধ্যে দিয়ে হাজারো দর্শকের মনে পাকাপাকি ভাবে একটা জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। এখন যখনই তার কোনো নতুন প্রজেক্ট আসে, ভক্তরা একেবারে ঝাঁপিয়ে পড়ে।
বহুদিন ধরে শোনা যাচ্ছিল আসতে চলেছে দেব অভিনীত একটি নতুন ছবি যার নাম প্রধান। সম্প্রতি প্রকাশ পেল এই নতুন ছবির প্রোমো। এই প্রোমোতেই বাজিমাত করলো প্রধান। এবার শুধু প্রকাশ পাওয়ার অনেক্ষা। এতদিনে দর্শকরা খুব ভালো করেই জেনে গিয়েছেন এই সিনেমায় দেবার বিপরীতে থাকতে চলেছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।
ছবির প্রোমোতে দেখা যায়, নায়ক এবং নায়িকার মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আর তার পরেই চার হাত এক হয়ে যায় তাদের। এই ছবির নায়ক একজন সত পুলিশ অফিসার। নিজের কাজের প্রতি ভীষণ নিষ্ঠাবান সে।
এক মাস্টার মশাই আর তার স্ত্রী এলাকার কিছু খারাপ মানুষের দ্বারা সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন। নিজের ছেলের কাছে সাহায্য না পেয়ে নায়কের দারস্থ হবেন তারা। তাদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সেই অঞ্চলের লোভী প্রধানকে উচিৎ শিক্ষা দেওয়া এই সব মিলিয়েই গল্প এগোবে।
আরও পড়ুনঃ দিব্যা সেনের রাজত্ব পেয়ে কৌশিকীকে টেক্কা দেবে উৎসব, অন্যদিকে মল্লিকা রায় চৌধুরীর মৃত্যু ঠেকাতে উঠে পড়ে লাগল জগদ্ধাত্রী!
এই ছবির কাস্টিংও এক কথায় অসাধারণ। দেব এবং সৌমিতৃষা ছাড়াও পরান বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, সহম চক্রবর্তী সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীকে এই ছবিতে বেশ প্রধান পার্শ্ব চরিত্রে দেখা যেতে চলেছে। প্রোমো দেখেই এই ছবির প্রকাশ পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। এখন সম্পূর্ণ ছবিটি দর্শকদের মনে ঠিক কতটা জায়গা করতে পারে সেটাই দেখার বিষয়।

