এক সিনেমাতেই নাক উঁচু! মিঠাই ধারাবাহিকের সবাইকে আনফলো করে দিয়েছেন সৌমীতৃষা! সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ‘তন্বী’ ওরফে তোর্সার!

ভালো গল্প আর অভিনয়ে দর্শকের মনের মধ্যে বাসা বেধেছিল ধারাবাহিক মিঠাই (Mithai) । যদিও এই বছরেই এই ধারাবাহিকের পথচলা শেষ হয়ে যায়। কিন্তু এই ধারাবাহিকটিকে ভুলতে পারেনি বাঙালি। দর্শকদের জন্য ভীষণই কঠিন একটি কাজ। মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছিল চরিত্রগুলি। নায়ক, নায়িকা, খলনায়িকা সমস্ত চরিত্রগুলোই দর্শকদের কাছে হয়ে উঠেছিল ভীষণ আপন।
বলাই বাহুল্য, শুধুমাত্র এই তারকারা যে দর্শকদের কাছেই আপন হয়ে উঠেছিলেন এমনটা নয়। একসঙ্গে অভিনয় করতে করতে এই অভিনেতা অভিনেত্রীরা নিজেরাও ভীষণ ভালো বন্ধু বা বলতে পারেন তারা একটা অস্থায়ী একটা পরিবার হয়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করতে করতে বাস্তব জীবনে প্রত্যেকটি চরিত্রই একে অপরের ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছিল। এই যেমন তোর্সা, শ্রীতমা, নিপা, মিঠাই, নন্দা, সোম, সিদ্ধার্থ, সবাই একে অপরের খুবই ভালো বন্ধু।
মিঠাই ধারাবাহিকে প্রাথমিক পর্যায়ে খলনায়িকা তোর্সার চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায়। নিজের অভিনয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন ভীষণ রকমের মিষ্টি চেহারার প্রাণবন্ত এই মেয়েটি। তার সঙ্গে কিন্তু নায়িকা মিঠাই অর্থাৎ সৌমীতৃষা কুন্ডুর কিন্তু দারুণ বন্ধুত্বের সম্পর্ক। তবে এবার কী সেই বন্ধুত্বের সম্পর্ক ভাঙল?
মিঠাই ধারাবাহিক পরবর্তী সিনেমায় পা রেখেছেন সৌমীতৃষা। ইতিমধ্যে বড় পর্দায় মুক্তি পেয়েছে প্রধান। তবে অভিষ্ট লক্ষ্যে এখনও পৌঁছতে পারেনি এই সিনেমা। তবে সৌমীতৃষার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর নাকি একটি সিনেমা করেই দর বেড়েছে। তিনি নাকি সম্পর্ক ঘুচিয়েছেন তার মিঠাই ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে।
এর আগেও অনেকেই নাম না করে সৌমীতৃষার এই ব্যবহারের জন্য তাকে কটাক্ষ করেছেন। আর এবার তন্বী নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘প্রিয় অভিনেতা/অভিনেত্রী যখন প্রয়োজন ছিল তখন ফলো করে রেখেছিলেন, এখন অনেক দূর পৌঁছে গেছেন বলে আনফলো করে দিয়েছেন। আরও অনেক দূর পৌঁছান। জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছে। তাহলে কেন এত বছর ফলো করে রেখেছিলেন? কোলাব করেছিলেন? যার গায়ে লাগবে এই পোস্ট তার জন্য।


