মিঠাইয়ের পর আবারো একসঙ্গে শুটিং করছে তন্নী আর ঐন্দ্রিলার, নতুন কোনো ধারাবাহিক! অভিনেত্রী নিজেই জানালেন এই কথা

জি বাংলার (Zee Bangla) সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি ছিল মিঠাই (Mithai)। এক মাস হয়ে গেল চ্যানেল থেকে বিদায় নিয়েছে এই কালজয়ী ধারাবাহিক। শুটিংয়ের শেষ দিনে অপ্রত্যাশিত কিছু উপহার এবং ভালোবাসা দর্শকদের কাছ থেকে পেয়েছে গোটা মিঠাই টিম। বর্তমানে মিঠাইয়ের সকল অভিনেতা অভিনেত্রীরা ব্যস্ত নিজেদের নতুন কাজের শুটিং নিয়ে।
মিঠাই শেষে সকলেই চাইছে আবার ১ সাথে ফিরুক তাদের প্রিয় তারকারা
মিঠাই শেষ হওয়ার পরেই দর্শকরা বেশ কৌতূহলী হয়েছিলেন এটা জানার জন্য যে হল্লা পার্টির কোন কোন চরিত্র বর্তমানে কোন কোন নতুন প্রজেক্টে নিজেদের যাত্রা শুরু করতে চলেছে। বর্তমানে সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্য দিয়ে সেই প্রশ্নের উত্তর পেয়েছেন তারা অর্থাৎ সেই কৌতুহল অনেকাংশেই মিটেছে দর্শকদের। কিন্তু এখনো বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী রয়ে গিয়েছেন যাদের কোন খোঁজ নেই।
রাজিব কুমার থেকে শুরু করে দিদিয়া, মিঠাই থেকে শুরু করে আদৃত এবং নিপা ও রুদ্র প্রত্যেকেই যোগ দিয়েছে তাদের নতুন কাজে। কিন্তু কী করছেন পর্দার তোর্সা অর্থাৎ অভিনেত্রী তন্নী লাহা রয়? সম্প্রতি একটি নতুন কাজের শুটিংয়ে দেখা গেল তাকে। তবে তিনি একা নন তার সাথে রয়েছে মিঠাইয়ের আরেক অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। অর্থাৎ মিঠাই ধারাবাহিকের নিপা।

আরও পড়ুনঃ নামেই শিক্ষিত মানুষ, নীলের ঠাম্মি ছাড়া কেউই সুস্থ নয় মেঘের শ্বশুর বাড়িতে, আজকের পর্বে মেঘের হয়ে ওনার কথা মন কাড়লো সকলের
বর্তমানে ঐন্দ্রিলাকে কালার্স বাংলার বর্তমান চ্যানেল টপার ধারাবাহিক তুমি যে আমার মায়ের প্রধান চরিত্র আরুর বড় বয়সের চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তবে তার পাশাপাশি তন্নীর সাথেও কোন এক নতুন প্রজেক্টের শুটে দেখতে পাওয়া গেল তাকে। তবে কি নতুন কোন ধারাবাহিকে ফের একসঙ্গে দেখতে পাওয়া যাবে তাদের দুজনকে?

কিসের শুটিং করছে তারা?
সেই কথা নিজেই জানালেন অভিনেত্রী তন্নী। তিনি একটি ব্লগের মাধ্যমে দর্শকদের জানালেন ঐন্দ্রিলার সাথে ইনস্টাগ্রামের জন্য একটি ভিডিও শুট করছেন তিনি। আর সেই ভিডিওর শুটিয়েই একসাথে গোটা দিন কাটাচ্ছেন তারা। নিজের ব্লগে তাদের বিরিয়ানি খাওয়া থেকে শুরু করে রেডি হওয়া সবটাই তুলে ধরলেন অভিনেত্রী। তার কথায় প্রায় একমাস পর দেখা হল তাদের।

