একি কান্ড! বিয়ের আগেই শাশুড়ির গয়না হবু বৌমার গলায়! ট্রোলের মুখে তোমাদের রানী

এই মুহূর্তে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেলগুলিতে আসছে সব নতুন নতুন ধারাবাহিক (Bengali Serial)। ইতিমধ্যেই স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience) আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)।

জোর করে বিয়ে দেওয়া হচ্ছে নায়িকাকে

সম্প্রতি ধারাবাহিক এর গল্প অনুযায়ী ধারাবাহিকের নায়িকা রানী আরও অনেক দূর পড়াশোনা করতে চায়। সে ডাক্তারি পড়ে অনেকে বড়ো মাপের একজন সফল ডাক্তার হতে চায়। কিন্তু তাদের বাড়িতে মেয়েদের অল্প বয়সেই বিয়ে দেওয়ার রীতি রয়েছে।

তাই সেই রীতি অনুযায়ী বিয়ের প্রসঙ্গ ওঠে রানীর। আর সেই অনুযায়ী বিয়ের আয়োজনও শুরু হয়ে যায়। তবে এসবের মাঝেই একটি অদ্ভুত কান্ড ঘটায় ধারাবাহিক কর্তৃপক্ষ। যার দরুন বর্তমানে জোরদার ট্রোলের মুখে এই ধারাবাহিক।

আরো পড়ুন:জানা গেল রোহন ভট্টাচার্যের আসন্ন ধারাবাহিকের নাম, অবশেষে কোন ধারাবাহিকের বিদায় ঘন্টা বাজলো!

শাশুড়ি এবং বৌমার গলায় একই গয়না!

এর আগেও একটি ধারাবাহিকের নায়ক নায়িকার পোশাক অন্য ধারাবাহিকের নায়ক নায়িকাকে পরতে দেখেছেন দর্শক মহল। বিশেষ করে মিঠাই আর সিদ্ধার্তের পোশাক নকল করেছিল ফুলকি আর রোহিত। এই নিয়ে কম ট্রোল হয়নি দর্শক মহলে।

তবে একটি এপিসোডে নায়িকার পরা গয়না অন্য এপিসোডে পরছে শাশুড়ি! এমন অদ্ভুত কান্ড বোধ হয় ধারাবাহিক জগতে এই প্রথমবার দেখলেন দর্শক মহল। তোমাদের রানী ধারাবাহিকের রানীর পরা গয়নায় দেখা গেল রানীর হবু শাশুড়ির গলায়। আর এই নিয়ে এখন জোরদার ট্রোলের মুখে পড়েছে ধারাবাহিকটি।

Back to top button