টলিউড থেকে সোজা বলিউড! হিন্দি ধারাবাহিকের ডেবিউ করছেন বাংলার জনপ্রিয় নায়িকা!

দিনে দিনে ধারাবাহিক (Tv Serial) গুলির সংখ্যা বেড়েই চলেছে। আজ থেকে কয়েক বছর আগে এত সংখ্যক ধারাবাহিক (Tv Serial) দেখা যেত না টিভির পর্দায়। তবে বর্তমানে প্রতি মাসেই নতুন নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন গত এক মাসে জনপ্রিয় চ্যানেলগুলিতে বেশ কয়েক গুচ্ছ ধারাবাহিক শুরু হয়েছে। আগামী দিনেও বেশ কিছু ধারাবাহিক শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলার পর্দায় একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে।
নতুন ধারাবাহিকের হাত ধরে বিভিন্ন নবাগত অভিনেতা অভিনেত্রীয় আসছে টিভির পর্দায়। সম্প্রতি আরো একটি নতুন ধারাবাহিকের হাত ধরে ফিরছে দর্শকমহলের বহু জনপ্রিয় একজন অভিনেত্রী। দর্শক মহলে এই অভিনেত্রীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বহুদিন টেলিভিশনের পর্দায় এই অভিনেত্রীকে দেখা যায়নি। তবে আবারও দর্শকদের জন্য সুখবর রয়েছে।
খুব শীঘ্রই নতুন ধারাবাহিকের হাত ধরে ফিরতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এবার একদম ভিন্ন রকমের একটি গল্প নিয়ে শুরু হবে নতুন ধারাবাহিক। সেই নতুন ধারাবাহিকে একেবারে ভিন্ন রকম একটি চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে। কে সেই নায়িকা, কোন চ্যানেলে আসছে ধারাবাহিক, কি ধারাবাহিকের নাম সবকিছু জানতে হলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নতুন ধারাবাহিকে আসছে জনপ্রিয় অভিনেত্রী
নতুন ধারাবাহিকের নাম এখনো জানা যায়নি। তবে ধারাবাহিকটি এসভিএফ এর সোনি হিন্দি চ্যানেল এ আসতে চলেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে ধারাবাহিকটি একটি ভূতের গল্প নিয়ে শুরু হতে চলেছে। আর সেই ধারাবাহিকেই থাকছে একজন নায়ক এবং দুজন নায়িকা অভিনেত্রী। আর সেই দুজন নায়িকার মধ্যে একজন হলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
আরও পড়ুন: বাংলার সংগীত জগতে নক্ষত্র পতন! লোপামুদ্রার জীবনে নেমে এল বিরাট অন্ধকার!
জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন সকলের প্রিয় তৃনা সাহা। যাকে স্টার জলসার খোকাবাবু, লাভ বিয়ে আজকালের মতো ধারাবাহিকে দেখা গিয়েছে। এছাড়াও বড় পর্দায় বেশ কিছু ছবিতে কাজ করেছেন তৃণা। বেশ অনেকদিন ধরে তৃণাকে পর্দায় মিস করছিলেন দর্শক। তাই দর্শকের অনুরোধেই এবার পর্দায় ফিরতে চলেছে তৃণা। হিন্দি ধারাবাহিক জগতে এটাই তার প্রথম কাজ। এই নতুন ধারাবাহিকের হাত ধরেই তৃণার ডেবিউ হতে চলেছে হিন্দি টেলিভিশনের পর্দায়। নতুন ধারাবাহিকে তৃণাকে ভূতের চরিত্রে দেখা যেতে চলেছে।

