টলিউডে ফের যৌন নির্যাতন! আত্মহত্যার চেষ্টা শিল্পীর, শুরু কট্টর প্রতিবাদ, স্তব্ধ হবে কী টলিপাড়া?

বর্তমানে চারিদিকে হইচই কান্ড আরজিকরে ঘটে (R.G Kar Case) যাওয়া ঘটনা নিয়ে। গত ৯ আগস্ট এই ঘটনা কলকাতা শহরের বুকে ঘটলেও এখনো মানুষজন এই ঘটনা কিছুতেই ভুলতে পারেনি। ওইদিন ওই রাতে চিকিৎসকের প্রতি হওয়া অন্যায়ের ক্ষতের দাগ যেন এখনো দগদগে হয়ে রয়েছে। সঠিক বিচারের আশায় ওই দিনের পর থেকে পথে নেমেছিল হাজার হাজার মানুষ, বের হয়েছিল মিছিল সমাবেশ।
এখনো সঠিক বিচারের আশায় দিন গুনছে প্রতিটা মানুষ। যদিও ইতিমধ্যেই এই কাণ্ডে জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাও ঐদিন আসলে কি ঘটেছিল এবং আর কারা ছিলেন ওই ঘটনার সাথে সেটা সামনে আসেনি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতেই পথে নেমেছিলেন সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরা। ওই দিনের পর থেকে মহিলাদের সাথে ঘটে যাওয়া এরকম বিভিন্ন যৌ’ন হেনস্থার খবর বেশি করে উঠে আসছে। এছাড়াও অতীতে যাদের সাথে এই ধরনের ঘৃণ্য কাজ হয়েছে সেগুলিও নতুন করে যেন সকলে জানতে পারছেন।
ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই ধরনের ঘটনা কম নেই। ছবিতে অভিনয়ের সুযোগ করে দেবার নাম করে এরকম অনেক মহিলা শিল্পী যৌ’ন হেনস্থার শিকার হয়েছেন। কখনো পরিচালকদের আবার কখনো প্রযোজকদের কুনজরে পড়েছেন তারা। যারা এই ধরনের প্রস্তাবে রাজি হননি তাদের ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে। আর যারা এই ধরনের প্রস্তাবে শুধুমাত্র পেটের দায়ে রাজি হয়েছেন তাদের সাথে না জানি কি হয়েছে। আমাদের সামনে ফিল্ম ইন্ডাস্ট্রির ঝাঁ চকচকে দিকটাই সবসময় তুলে ধরা হয়, তার বাইরে যে প্রতিদিন প্রতিনিয়ত কত কি ঘটে চলেছে তা আমরা কেউই জানতে পারি না। সেটা ইন্ডাস্ট্রির অন্দরমহলেই থেকে যায়।
ফিল্ম ইন্ডাস্ট্রির এক ঘটনা তুলে ধরলেন অভিনেত্রী
সম্প্রতি সেরকমই এক ঘটনা সকলের সামনে তুলে ধরলেন টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। যৌন হেনস্থার শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন টলিউডের এক কেশসজ্জা শিল্পী। সেই কথাই সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রী তাঁর পোস্টে লেখেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির কেশশজ্জা শিল্পী তনুশ্রী দাস ( তনু ), আমার হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে যার আসা, এই মুহূর্তে হাসপাতালের ইমারজেন্সিতে শুয়ে। Suicide note লিখে রেখে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। কোন রকমে ঠেকানো গেছে। ওকে বাঁচানো গেছে। চিকিৎসা চলছে। সন্ধ্যে বেলা মেসেজ করে আমার সাহায্য চেয়েছিল। ক্লাসে ছিলাম। সময় মতো উত্তর দিতে পারিনি। নিজেকে ক্ষমা করতে পারছি না।’
অভিনেত্রী জানিয়েছেন তাঁদের স্ক্রিন ওয়ার্কার্স ফোরামের তরফে মুখ্যমন্ত্রীকে যে চিঠি দেওয়া হয়েছে তা যৌ’ন হেনস্থা রোখার কথা জানিয়ে। তিনি সেই বিষয়ে লেখেন, ‘আমাদের এই ফোরাম এর বয়স মাত্র কয়েকদিন। আমরা এখনও সবার কাছে পৌঁছাতে পারিনি। সবাইকে জানাতে পারিনি। অভয়া কান্ডের প্রতিবাদে সবাই রাস্তায় ছিলাম, নিজের নিজের পেশার কাজ সামলে। আমরা নিশ্চয়ই পৌঁছাব সবার কাছে। একটু সময় লাগবে। শুধু জানবেন, আপনি যদি মহিলা বা প্রান্তিক লিঙ্গের মানুষ হন এবং আপনি যদি ইন্ডাস্ট্রির সঙ্গে কোন ভাবে যুক্ত থাকেন, তাহলে এই ফোরাম আপনারও। চিঠিটা মন দিয়ে পড়বেন’
আরও পড়ুনঃ ‘মানুষের মানসিক অবস্থা ঠিক নেই…পুলিশের ভূমিকা বিচার করতে চাই না’! ‘টলিউডেও পলিটিক্স চলে’! বিস্ফোরক আবির চট্টোপাধ্যায়!
এই ঘটনায় গিল্ডের ১১ জনের বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছিল হেয়ার ড্রেসারের পরিবার। সম্প্রতি ফেডারেশনের সঙ্গে পরিচালকদের দ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ করতে হয় রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে। পরিচালকরা দাবি করেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কাউকে সাসপেন্ড বা বয়কট করা যাবে না। তারপরেও ফেডারেশনের বিরুদ্ধে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠায় সরব হয়েছেন টালিগঞ্জের স্টুডিও পাড়ার অভিনেতা-পরিচালকদের একাংশ। ইলেকশন চাওয়ায় প্রথমে সাসপেন্ড পরে একঘরে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের। এই অভিযোগ করেন হেয়ার ড্রেসারের সহকর্মী আরেক হেয়ার ড্রেসার চন্দ্রা মিত্র।

