গীতাকে পিছিয়ে ফেলে আবার জয়জয়কার জি বাংলার! ঘরে লক্ষ্মী আসতেই টিআরপি তালিকা দখলে পর্ণার, রইল আজকের টিআরপি তালিকা

বর্তমানে বাংলা টেলিভিশনের(Bengali television) ভবিষ্যৎ নির্ধারণ করে থাকে টিআরপি তালিকা(TRP LIST)। এই তালিকায় যে ধারাবাহিক বা নন ফিকশনাল শো টিকে থাকতে পারে সেই ধারাবাহিকেরই জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার একটি প্রবণতা থেকে থাকে। বর্তমানে টিআরপি তালিকায় স্টার জলসা থেকে জি বাংলার বেশ কিছু ধারাবাহিক অনেক বেশি এগিয়ে রয়েছে।

আরো পড়ুন: ফুল দিয়ে রাইকে নিজের মনের কথা জানালো অনির্বাণ! মি’থ্যে লুকোতে নতুন ফ’ন্দি আঁ’ট’লো নিলু!

 

সম্প্রতি সময়ে টিআরপি তালিকা দেখলে দেখা যায় প্রতি সপ্তাহে জি বাংলার জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, ফুলকি, কোন গোপনে মন ভেসেছে সাথে সাথে স্টার জলসার গীতা এলএলবি এবং কথা বেশ ভালই ফলাফল করছে। একে অপরের সঙ্গে রীতিমত টক্কর দিয়ে টিকে রয়েছে এই ধারাবাহিকগুলি। মাঝেমধ্যে অন্যান্য ধারাবাহিকগুলিও প্রথম পাঁচে উঠে আসছে তবে টিকে থাকতে পারছে না

কয়েক বছর আগে পর্যন্ত টিআরপি তালিকা বলতে কী বোঝায় তা জানতো না দর্শক। তবে বর্তমানে নিজেদের পছন্দের সিরিয়াল গুলিকে একের পর এক বন্ধ হতে দেখে তারাও রীতিমত অবগত যে টিআরপি তালিকার গুরুত্ব কতটা। টিআরপি তালিকায় ভালো ফল করে এবং স্লট লিড করতে পারলেই সেই ধারাবাহিক টিকে থাকবে এমনটা দর্শক ও জেনে গেছে

কারণ কয়েকদিন আগেই দেখা গেছে জনপ্রিয়তা পেয়েও টিআরপি তালিকায় ভালো ফলাফল না করতে পেরে অনেকগুলি ধারাবাহিক মাত্র কয়েক মাসেই বন্ধ হয়ে গেছে। তার মধ্যে অন্যতম মেয়েবেলায়, ইচ্ছে পুতুল, মিলি, বালিঝড়, তুঁতে প্রভৃতি। তাই বর্তমানে প্রতি বৃহস্পতিবার টিআরপি তালিকা নিয়ে দর্শকদের মধ্যেও একটা উন্মাদনা কাজ করে।

এবার আসা যাক এই সপ্তাহের টিআরপি তালিকার ওপর। এ সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে নিম ফুলের মধু, দ্বিতীয় স্থান অধিকার করেছে ফুলকি, তৃতীয় স্থান অধিকার করেছে জগদ্ধাত্রী এবং চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে এবং পঞ্চম স্থানে গীতা এলএলবি।

1st •• নিম ফুলের মধু ৭.৯
2nd •• ফুলকি ৭.৬
3rd •• জগদ্ধাত্রী ৭.৩
4th •• কোন গোপনে ৬.৯
5th •• গীতা LLB ৬.৮

•• Trending

Opening •• অষ্টমী ৫.৪
হরগৌরী পাইস হোটেল ৪.৫
মিঠিঝোরা ৪.৪

Back to top button