সকলকে পিছিয়ে ফেলে টিআরপি টপার কথা! রোশনাই আসতেই প্রথম পাঁচ থেকে বেরিয়ে গেল কোন গোপনে মন ভেসেছে! দারুন ফল জলসার
বাংলা টেলিভিশনের ( Bengali television) টিআরপি তালিকায়(TRP LIST) এখন প্রতি সপ্তাহে রয়েছে নানা রকম চমক। জি বাংলা যে ধারাবাহিকটি রীতিমতো প্রথম থেকেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল সেই ধারাবাহিককেই সরিয়ে দিয়েছে স্টার জলসার ( Star Jalsha) ধারাবাহিক। তবে এখনো পর্যন্ত টিআরপি তালিকায় শীর্ষস্থানে জায়গা করে রয়েছে জি বাংলারই( Zee Bangla) অন্য ধারাবাহিক।
আরো পড়ুন: তথাগতর জন্মদিনে দেবলীনার মন্তব্যে অবাক দর্শকমহল! অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা বেড়ে গেল ভক্তদের
বর্তমানে চলছে আইপিএলের মরশুম। যার ফলে রীতিমতো ধ্বস নেমেছে টেলিভিশনের টিআরপি পয়েন্টে। আর সেই জন্যই প্রাইম টাইমের একাধিক সিরিয়াল পিছিয়ে পড়েছে এই তালিকাতে। বর্তমানে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে জি বাংলার ফুলকি এবং নিম ফুলের মধু ধারাবাহিক। সেই সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে স্টার জলসার কথা এবং গীতা।
গত সপ্তাহের টিআরপি তালিকায় ছিল দারুন চমক। শুরুর প্রথম থেকেই জগদ্ধাত্রীকে কেউই সরাতে পারেনি তার স্লট থেকে গত সপ্তাহে কথা ধারাবাহিকটি সেটাই করে দেখিয়েছে। রীতিমতো স্লট হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি। তবে এই সপ্তাহে কী হতে চলেছে তা নিয়ে রীতিমতো উদগ্রীব হয়ে রয়েছে দর্শক মহল।।
এবার আসে যাক এই সপ্তাহে টিআরপি তালিকা ওপর। এই সপ্তাহে আবার একবার শীর্ষস্থান দখল করেছে কথা, দ্বিতীয় স্থানে রয়েছে গীতা এলএলবি, তৃতীয় স্থানে ফুলকি এবং চতুর্থ স্থানে নিম ফুলের মধু পঞ্চম স্থান দখল করেছে জগদ্ধাত্রী।
1st •• কথা ৬.১
2nd •• গীতা LLB ৬.০
3rd •• ফুলকি ৫.৯
4th •• নিম ফুলের মধু ৫.৭
5th •• জগদ্ধাত্রী ৫.৪
•• Trending
মিঠিঝোরা ৩.৪
হরগৌরী ৩.১
কোন গোপনে ৪.৯
রোশনাই ৪.২

