মিঠির হাতে পরলো মিঠাইয়ের কানের দুল, তবে কি সত্যিই ফিরে এল মিঠাই? ‘মিঠাই’য়ের আজকের পর্বতে থাকতে চলেছে বড় টুইস্ট

বর্তমানে জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। যেখানে মিঠাই এবং সিদ্ধার্থের জুটিকে দর্শক দারুন পছন্দ করে। কিন্তু সেই জুটি এখন ভেঙে গেছে। ধারাবাহিকে দেখানো হয়েছে আদিত্য আগারওয়ালের চক্রান্তে মিঠাই মারা গেছে এবং বেশ কয়েক বছর এগিয়ে গেছে ধারাবাহিকের গল্প। মিঠাইয়ের মতো দেখতে আরো একজন এসেছে কিন্তু তার নাম মিঠি।
সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হচ্ছে মিঠির গুলি লেগেছিল আর যখন সে বাড়িতে এসেছে তার সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হচ্ছে। আর সেটা আড়াল থেকে দেখেছে সৌমি এবং সে সেটা দেখে কিছুতেই সহ্য করতে পারছে না। এবার তার পরেই দেখা গেছে মিঠাইয়ের মতো করেই কেউ একজন মনোহরা বিক্রি করছে সেটা দেখেছে সিদ্ধার্থ। এবং পিছন থেকে তাকে দেখলেও মনে হচ্ছে মিঠাই।

এই নিয়ে ধারাবাহিকের গল্প এখন জমজমাট রূপ ধারণ করেছে। সিদ্ধার্থ, মিঠাইয়ের গলা শুনে পাগলের মত তাকে খুঁজে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সে কোন ক্লু খুঁজে পাচ্ছে না। এরই মধ্যে পরবর্তী পর্বে দেখা যাবে, সিদ্ধার্থ চারিদিকে পাগলের মত মিঠাইয়ের খোঁজ চালিয়ে যাচ্ছে কিন্তু কোন খোঁজ পাচ্ছে না। আর সেই সময় মিঠি হঠাৎ করে মিঠাইয়ের সাইকেলের কাছে একটা কানের দুল দেখতে পায়।
তখন সে সেই কানের দুলটা তুলতেই সেটা চোখে পড়ে সিদ্ধার্থের। এবং সে সেটাকে দেখে মিঠিকে বলে এটা তো মিঠাইয়ের কানের দুল। তোমার কাছে কোথা থেকে এলো? তখন মিঠি মনে মনে ভাবে এটা মিঠাই ম্যামের দুল! কিন্তু ওটা তো সাইকেলের ওখানে পড়েছিল।
এবার দেখার পালা যে সত্যিই কি কোন ভাবে মিঠাই ফিরে এসেছে! আর যদি সে ফিরে আসে তাহলে কেন সকলের সামনে আসছে না? নাকি এটা সিদ্ধার্থ এবং মোদক পরিবারকে বিপদে ফেলার জন্য নতুন কোন ষড়যন্ত্র করছে কেউ! তা জানতে পরবর্তী দিনে চোখ রাখতে হবে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের।

