নতুন ধারাবাহিক নিয়েই ফিরলো হাল! শুরুতেই বাজিমাত রনজয় শ্বেতার, আবার টিআরপি তালিকায় জলসা বে! কে রইল প্রথম পাঁচে?

বর্তমানে বাংলা টেলিভিশনের প্রত্যেকটি ধারাবাহিকের ভবিষ্যৎ নির্ভর করে টিআরপি তালিকার ওপর। যদি কোন ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো ফল না করতে পারে তাহলে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। আর যার ফলে বেশ কিছু ধারাবাহিককে শেষ হয়ে যেতে দেখতে পাওয়া গেছে কয়েকদিনের মধ্যেই।
তাই ভক্তরাও জেনে গেছে যে যদি টিআরপি তালিকায় ভালো ফল না করতে পারে তাদের প্রিয় ধারাবাহিক তাহলে সেই ধারাবাহিকের আয়ু বেশি দিনের নয়। যার ফলে প্রতি সপ্তাহের টিআরপি তালিকার ওপর নজর রাখেন তারাও। কোন সপ্তাহে কোন ধারাবাহিক সকল ধারাবাহিককে পিছিয়ে ফেলে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে অথবা কোন ধারাবাহিক সবার পিছনে পড়ে রয়েছে এইসব নিয়ে চর্চা থাকে।
দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা একের পর এক রদবদল। যদি এই সপ্তাহে কোন ধারাবাহিক শীর্ষস্থান দখল করে তাহলে পরবর্তী সপ্তাহেই দেখা যাচ্ছে অন্য একটি ধারাবাহিক রীতিমত টক্কর দিয়ে টপার ধারাবাহিককে পিছিয়ে ফেলেছে। আর এই দৌড়ে প্রথম সারিতেই রয়েছে জি বাংলার একাধিক ধারাবাহিক যেমন জগদ্ধাত্রী, ফুলকি, নিম ফুলের মধু প্রভৃতি।
তবে স্টার জলসা ও কিন্তু পিছিয়ে নেই গত সপ্তাহে টিআরপি তালিকায় দারুন ফলাফল ছিল স্টার জলসার ধারাবাহিক গুলোর। নতুন নতুন সব ধারাবাহিক তোমাদের রানি, গীতা এলএলবি, জল থৈথৈ ভালোবাসা এগুলোকে নিয়ে রীতিমতো রাজ করেছে জলসা। তবে এবার দেখার পালা এই সপ্তাহের ধারাবাহিকে ঠিক কতটা প্রভাব ফেলতে পারল নতুন ধারাবাহিকগুলি।
এই সপ্তাহের টিআরপি তালিকা অনুসারে প্রথম স্থানে রয়েছে নিম ফুলের মধু, দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী, তৃতীয় স্থানে ফুলকি, চতুর্থ স্থান দখল করেছে গীতা এলএলবি এবং পঞ্চম স্থানে কোন গোপনে মন ভেসেছে।
1st •• নিম ফুলের মধু ৯.২
2nd •• জগদ্ধাত্রী ৮.৯
3rd •• ফুলকি ৮.৫
4th •• গীতা L.L.B ৭.৯
5th •• কোন গোপনে মন ভেসেছে ৭.৮
Trending
কথা Opening – ৬.৪
কোন গোপনে মন ভেসেছে Opening – ৭.৮
কার কাছে কই মনের কথা – ৭.৬

