টপার হওয়ার দৌড়ে আবার প্রথম জগদ্ধাত্রী! গীতার জোরে পিছিয়ে গেল শিমুল! রইল আজকের দমদার টিআরপি তালিকা

বর্তমানে টেলিভিশনের প্রতিটি শো নির্ভর করে আছে তাদের টিআরপির উপর। যদি টিআরপি আশানুরূপ না হয় তাহলে ধারাবাহিক গুলিকে কয়েক মাসের মধ্যে বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল কর্তৃপক্ষ। সে ধারাবাহিকের গল্প যতই বেশি জনপ্রিয়তা পাকনা কেন দর্শক মহলে টিআরপি তালিকায় ভালো ফল করা বাধ্যতামূলক। আর তাই প্রত্যেক বৃহস্পতিবার সেই সপ্তাহের দেয়ালপির জন্য মুখিয়ে থাকে দর্শকরা।
শেষ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় দেখা গেছে একের পর এক পরিবর্তন কখনো জি-বাংলার একটি ধারাবাহিক শীর্ষস্থান দখল করেছে আবার কখনো স্টার জলসা ধারাবাহিক স্থান দখল করেছে। দীর্ঘ কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। তবে তার সঙ্গে দারুণভাবে লড়াই করেছে জগদ্ধাত্রী।
তবে নিজের সেই স্থান থেকে সরে গেছে অনুরাগের ছোঁয়া, বর্তমানে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করার দৌড়ে অনেক পিছিয়ে পড়েছে সে। বর্তমানে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করতে দেখা যায় জি বাংলায় ধারাবাহিক কার কাছে কই মনের কথা অথবা নিম ফুলের মধু অথবা জগদ্ধাত্রী বা ফুলকিকে।
তবে সেই সঙ্গে রীতি মতো লড়াই করেছে স্টার জলসার নতুন ধারাবাহিক গীতা এলএলবি। গত সপ্তাহের তার কাছেই মনের কথাকে রীতিমতো ভোকাট্টা করে স্লট উদ্ধার করেছে এই ধারাবাহিক। এবার দেখার পালা এই সপ্তাহে টিআরপি তালিকায় কে কিভাবে স্থান দখল করে।
আবার নতুন চমক নিয়ে হাজির হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা। প্রথম স্থান দখল করেছে জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী, দ্বিতীয় স্থান দখল করেছে নিম ফুলের মধু, তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, চতুর্থ স্থানে গীতা এলএলবি এবং পঞ্চম স্থানে কথা।
১ম জগদ্ধাত্রী•• ৮.৩
২য় নিম ফুলের মধু •• ৮.২
৩য় ফুলকি•• ৭.৯
৪থ গীতা এলএলবি •• ৭.৮
৫ম কথা •• ৭.১

