Sidhai: দেখতে দেখতে ভালোবাসার এক বছর! উচ্ছে-মিঠাইয়ের বিবাহ বার্ষিকী আজ, শুভেচ্ছা জানাবেন না প্রিয় জুটিকে?

মিঠাই ধারাবাহিক নিয়ে সকলে যেরকম ভাবে উৎসাহী তাতে এইটুকু বোঝা যাচ্ছে যে এই ধারাবাহিক দীর্ঘদিন চলবে। অবশ্যই ঠিকঠাক গল্প থাকলে। এখন যদি উল্টোপাল্টা গল্প দেখিয়ে চুইংগামের মত বাড়ানো হয় তাহলে আর কেউ মিঠাইকে পছন্দ করবে না কিন্তু রাখি ম্যাম থাকতে চিন্তা নেই।

তবে বেশি দেরি না করে আজকে সুসংবাদটা দিয়ে দিই। গতকাল তো মিঠাই টপার হয়েছেন আর আজ হল আমাদের উচ্ছেবাবু আর মিঠাই এর বিবাহ বার্ষিকী। এই দিনকেই তো আবার নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল মিঠাই আর উচ্ছে বাবু।

এক বছর পরে কত পরিবর্তন হয়ে গেছে না। কী জাদু করেছে মিঠাই রানী তার উচ্ছে বাবুর ওপর এখন উচ্ছে বাবু মিঠাই কে ছাড়া কিছু বোঝেনা। মোদক পরিবারে তো ধুমধাম হবেই বিবাহ বার্ষিকী নিয়ে সেটা আমরা গতকালের এপিসোড থেকেই বুঝে গেছি।

কিন্তু আপনি মিঠাই ভক্ত হলে আমাদের কমেন্ট বক্সে উইশ জানান তাদের দুজনকে। তবে উচ্ছে বাবু কিন্তু মিঠাই রানীকে বড়সড় সারপ্রাইজ দেবে।

মিঠাই ভাবছে যে উচ্ছে ভুলে গেছে কিন্তু আসলে উচ্ছে ভোলেনি। আগামীকালের এপিসোডে রয়েছে চমক।উচ্ছে বাবু সারপ্রাইজ গিফট লুকিয়ে রাখবে আর মিঠাই অন্ধকারে ভয় পেয়ে যাবে। উচ্ছে মিঠাই কে জড়িয়ে ধরবে আর তারপরে গিফট খুলবে। আজ আর আগামীকাল ভীষণ মজা হবে তাই দেখতে ভুলবেন না মিঠাই।

