প্রতীক সেন প্রেম করছেন? নিজের জন্মদিনে নিজেই ভক্তদের বড় সারপ্রাইজ দিয়ে চমকে দিলেন ‘এক্কাদোক্কা’র ডঃ অনির্বাণ গুহ

৬ মে, শনিবার, টেলিপর্দার ‘খোকাবাবু’র জন্মদিন। তবে শুধু টিভি সিরিয়াল নয়, অভিনেতা ‘খোকাবাবু’ ধারাবাহিকের আগে বাংলা চলচ্চিত্রতেও কাজ করেছেন। তবে তাঁর দর্শকরা তাকে চেনেন ধারাবাহিকের মাধ্যমেই। এই মুহূর্তে তিনি ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকের শ্যুটিংয়ে ব্যস্ত। তবে জন্মদিনে অভিনেতা প্রতীক সেন জানিয়েছেন, তাঁর জন্মদিন সেলিব্রেশনের আলাদা কোনও পরিকল্পনা নেই, তবে কাছের লোকজনরা আবদার করলেন তাঁদের এই দিনে তিনি খাওয়াবে, কারণ, খাওয়াতে তিনি ভালোবাসেন।
জন্মদিনে এক সংবাদ মাধ্যমকে অভিনেতা প্রতীক সেন জানান, দেখতে দেখতে অভিনয় জগতে তিনি ১৫টা বছর কাটিয়ে ফেলেছেন। যা তিনি আজ পর্যন্ত যা যা চেয়েছেন সব হয়তো পাওয়া সম্ভব হয়নি কিন্তু অনেকটাই অর্জন করতে পেরেছেন তিনি। প্রতীক সেনের কথায়, তাঁর কেরিয়ারে সাফল্য-ব্যর্থতা সবটাই এসেছে, এই দুটো বিষয় খানিকটা যেন স্বামী-স্ত্রীর মতো। আর রাত না থাকলে দিন আসবে না।
সিনেমা জগত ছেড়ে চলচ্চিত্রে পদার্পণ কেন, এই প্রসঙ্গে অভিনেতার কথায়, তিনি যখন প্রথম দিকে সিনেমা ছেড়ে সিরিয়ালে অভিনয় করেছিলেন, তখন অনেকেই নাক কুঁচকেছিলন। যদিও প্রতীক সেন মনে করেন, সাফল্য যেকোনও জায়গা থেকেই আসতে পারে, কেউ বড় পর্দায় সাফল্য পান, কেউ আবার ছোট পর্দা পর্দায়। কেউ মুদির দোকান চালিয়েও সফল হন, আবার অনেকে অনেক পড়াশোনা করেও কিছুই করতে পারেন না। ইন্ডাস্ট্রিতে তাঁকে নাকি অনেকেই ‘রাগী মানুষ’ মনে করেন, সেবিষয়ে প্রতীক সেন বলেন, সেটা মূলত তাঁর লম্বা-চওড়া চেহারা আর চুপচাপ থাকার জন্য, তবে মাঝে মধ্যে যে রেগেও যান, সেটাও স্বীকার করে নেন অভিনেতা।
প্রতীক সেন জানান, তিনি কোন স্কুল কলেজে কখনোই যাননি, তার সমস্ত কিছুই হয়েছে বাড়িতে অর্থাৎ হোম স্কুলিং এর মাধ্যমে তিনি পড়াশোনা করেছেন। প্রথাগত স্কুল-কলেজে তিনি যাননি। আর তাই তাঁর বন্ধু-বান্ধবের সংখ্যাও কম। মায়ের সঙ্গেই তিনি মূলত বেশি কথা শেয়ার করেন বলে জানান প্রতীক। তিনি বরাবরই ভীষণ চুপচাপ থাকতে পছন্দ করেন বিভিন্ন রকমের একাধিক বইও পড়েছেন তিনি। এই সবকিছুর জন্যই তিনি বেশ গম্ভীর এবং চুপচাপ।
বাস্তবে কি সিঙ্গেল প্রতীক? উত্তরে প্রতীক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমি আদ্যোপান্ত সিঙ্গল। বানিয়ে কোনও কথা বলি না। আমি সোজা কথা বলি। আর সোজা সত্যি উত্তর শুনতেও পছন্দ করি। এমনটাও হয়েছে, হয়তো একটা মেয়েকে পছন্দ হয়েছে, গিয়ে বলেছি মনের কথা। সে বিশ্বাসই করতে চায়নি। তার সঙ্গে সঙ্গে উত্তর, সিরিয়ালের হিরো আর কোনও প্রেমিকা নেই, এমন হতেই পারে না। এমনও হয়েছে, হয়তো কাউকে ভালাবাসার কথা বলতে গিয়েছি, সে ভেবেছে আমার তো বিয়েই হয়ে গিয়েছে। এই জন্যই প্রেম হচ্ছে না আমার। বুঝছি, নায়করা প্রেমের প্রস্তাব দিলে কেউ সিরিয়াসলি নেয় না।’

