মৃ’ত্যুর কোলে সোমরাজ, দেবীকে ফিরে আসতে দেখে কান্নায় ভেঙে পড়লো তিতির!

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মন দিতে চাই (Mon dite chai)। এই ধারাবাহিকে নায়ক সোমরাজের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ঋত্বিক মুখার্জীকে এবং নায়িকার ভুমিকায় রয়েছে অরুনিমা হালদার। বর্তমানে খুব খারাপ অবস্থা ধারাবাহিকের নায়কের।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, এই মুহূর্তে তিতিরের জীবনে সবথেকে বড় শত্রু তার শাশুড়ি মা মালিনী। তার জন্য তিতির বারবার নিজের প্রাণকে ঝুঁকির মুখে ফেলেছে। তাকে মারার চেষ্টা অব্দি করেছে তার শাশুড়ি। কিন্তু এইবার মালিনির কারসাজিতে মৃত্যু মুখে পতিত হলো তিতিরের স্বামী সোমরাজ।
ঘটনাস্থল থেকে সোমরাজকে উদ্ধার করে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে তিতির। এরপর নিজের বাবাকে ডাকে সেখানে। তারপর শ্বশুর বাড়ি গিয়ে মালিনীর সমস্ত মুখোশ টেনে ছিড়ে দেয় সবার সামনে। যদিও তার কথায় কেউই তেমন একটা কর্ণপাত করে না।
এর পরে হসপিটালে এসে সর্বক্ষণ সোমরাজের কেবিনে পড়ে থাকে সে। একা একা অনেক কথা বলে সোমরাজের সাথে। মাঝেমধ্যে সোমরাজের হাত পা নড়ে শ্বাসকষ্ট হয় আবার কেমন যেন ঝিমিয়ে পড়ে সে। যত সময় এগোচ্ছে অবস্থা খারাপ হচ্ছে সোমরাজের। ডাক্তার অব্দি কোন আশা দিতে পারছে না।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, তিতির কান্নাকাটি করছে এবং ডাক্তারকে বলছে, “কি করলে ওনাকে ট্রমা থেকে বার করতে পারব আমাকে বলে দিন। আমি কিভাবে আপনাকে সাহায্য করবো কাকে নিয়ে আসব আপনি দয়া করে বলে দিন।” তখনই সোমরাজের মা এসে সেখানে উপস্থিত হন। তিনি কি পারবেন সোমরাজকে সুস্থ করে তুলতে?

