সোমের কোম্পানিতে ডিজাইনার তিতির! মালিনীকে শায়েস্তা করবে তিতির পাশে আছে সোমরাজ

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মন দিতে চাই (Mon dite chai)। এই ধারাবাহিকে নায়ক সোমরাজের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ঋত্বিক মুখার্জীকে এবং নায়িকার ভুমিকায় রয়েছে অরুনিমা হালদার।
কিছুদিন আগেই গল্পের নায়িকা তিতির সোমরাজকে একটি বড় অপবাদের হাত থেকে মুক্ত করে। বর্তমানে নায়ক নায়িকার সম্পর্ক পূর্ণতা পাচ্ছে, ফলে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে এই সিরিয়াল। মালিনীকে সবার সামনে ধরিয়ে দিতে এবার নতুন খেলা শুরু করলো তিতির।
এক এক বার এক এক রকম ভাবে তিতিরকে বিপদে ফেলাই এখন হয়ে উঠেছে তার শাশুড়ি মালিনীর প্রধান লক্ষ্য। কিছুদিন আগেই তুলিকে ব্যবহার করে তাকে প্রেগনেন্ট সাজিয়ে সোমরাজের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিল মালিনী। কিন্তু তার সেই প্ল্যান মাঠে মারা যায়।
এখানেই থেমে থাকেননি তিনি। যেন তেন প্রকারে সোমরাজের জীবনটা তছনছ করে দিতে চায় সে। তাই মালিনী সোমরাজের দুর্বল জায়গাটাতে আবার আঘাত করে। এক নকল মহিলাকে তার মা সাজিয়ে বাড়িতে নিয়ে আসে। তবে যতদিন তিতির আছে, প্রাণ দিয়ে হলেও সে কোনো ক্ষতি হতে দেবে না তার সোমরাজ বাবুর।
সম্প্রতি প্রকাশ পেয়েছে মন দিতে চাই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও। এখানে দেখা যায়, তিতির সোজা ঢুকে পড়েছে মালিনীর কেবিনে। মালিনী তিতিরকে দেখে অবাক, কেনো এখানে এসেছে সে? সেই সময় সেখানে আসে সোমরাজ। সে বলে আজ থেকে তিতির তাদের কোম্পানির নতুন ডিজাইনার। এই শুনে রেগে যায় মালিনী। বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি মালিনীকে মাত দেবে তিতির।

