সাহসী হচ্ছে বাংলা সিরিয়াল! “মন দিতে চাই”য়ের নায়ক নায়িকার চুমুর ভিডিও ভাইরাল

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মন দিতে চাই (Mon dite chai)। কিছুদিন আগেই গল্পের নায়িকা তিতির সোমরাজকে একটি বড় অপবাদের হাত থেকে মুক্ত করে। বর্তমানে নায়ক নায়িকার সম্পর্ক পূর্ণতা পাচ্ছে, ফলে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে এই সিরিয়াল।
এই কঠিন পরিস্থিতিতে সোমরাজকে সামলায় তিতির
সোমরাজ নিজের মাকে সহ্য করতে পারে না এটা খুব ভালো করেই জানে মালিনি। তাই ইচ্ছে করে এক মহিলাকে সোমরাজের মা সাজিয়ে তার সামনে উপস্থিত করে সে। কিছুক্ষণের জন্যই সব এলোমেলো হয়ে যায় সোমরাজের। বাড়ি থেকে বেরিয়ে যায় সে।
তিতির সঙ্গে সঙ্গে তার পিছু নেয় এবং সোমরাজকে বলে ওই মহিলা তার মা নয়। তার আসল মায়ের নাম বলার আগেই সেখানে চলে আসে দেবী আর আটকে দেয় তিতিরকে। এরপর সবাই মিলে চলে যায় দেবীর বাড়ি। কারণ সোমরাজ নিজের বাড়ি ফিরতে চায় না।
এরপর সোমরাজকে খাবার খাইয়ে দেয় তিতির। দেবী অনেক বুদ্ধি করে তালের ক্ষীর বানিয়ে তাতে সোমরাজের জন্য আনা ওষুধগুলো মিশিয়ে তাকে খাইয়ে দেয়। এরপর ঘুমিয়ে পড়ে সোমরাজ তবে ঘুমোনোর আগে তিতিরকে বলে সে যেন সময় মতো তাকে ডেকে দেয়। এরপরে সোমরাজকে চুম্বন দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তিতির।

এইবার কোন স্বপ্ন নয় বাস্তবে কাছাকাছি এলো তারা দুজন। এই দৃশ্যগুলির মধ্যে দিয়ে বাংলা ধারাবাহিক একটু একটু করে নিজের সীমাবদ্ধতা কাটিয়ে সাহসিকতার পরিচয় দিচ্ছে। আগে এমন দৃশ্য ধারাবাহিকের পর্দায় দেখানোর কথা ভাবতেও পারতেন না ধারাবাহিক নির্মাতারা। কিন্তু বর্তমানে সেই বাধা পেরিয়ে একটু একটু করে আধুনিক হয়ে উঠছে ধারাবাহিকগুলি।

