নতুন রূপে ফিরছে ইচ্ছে পুতুলের মেঘ! নিজেই তার জানান দিলেন অভিনেত্রী তিতিক্ষা!

কয়েক মাস হল শেষ হয়েছে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল (Ichhe Putul)। খুব অল্পদিনের মধ্যেই এই ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নেয়। প্রথমে অন্য একটি ধারাবাহিকের অনুকরণ বলে এই ধারাবাহিকটিকে অনেক সমালোচনার শিকার হতে হয়। তবে পরে দর্শকরা এই ধারাবাহিকটির প্রেমে পড়ে যান। এই মেগার হাত ধরে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী তিতিক্ষা দাস (Titikkha Das)।

দর্শকদের অত্যন্ত প্রিয় এই তিতিক্ষার এটাই কিন্তু প্রথম ধারাবাহিক নয়। এর আগেও বেশ কিছু ধারাবাহিক যেমন দত্ত এন্ড বৌমা, জয় জগন্নাথ প্রভৃতিতে অভিনয় করেছেন তিনি। তবে তিনি জনপ্রিয়তা পেয়েছেন ইচ্ছে পুতুলের মেঘ হয়েই। অভিনয় জগতে আসার আগে দিদি নাম্বার ওয়ানে ব্যাকগ্রাউন্ড ডান্সার, মডেলিং এইসবের সাথেই যুক্ত ছিলেন তিনি।

ইচ্ছে বোতল শেষ হয়ে যাওয়ার পর হইচইয়ের বেশ জনপ্রিয় একটি ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন গভীর জলের মাছ-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। তার চরিত্রটির নাম ছিল বৃন্দা। এবার শোনা যাচ্ছে আবারো নাকি টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন ইচ্ছে পুতুলের মেঘ! কোন ধারাবাহিককে ফিরছেন তিনি? খুব তাড়াতাড়ি আসতে চলেছে নতুন একটি প্রজেক্ট যার নাম গুটিপোকা।

কোন ধারাবাহিকে ফিরছে তিতিক্ষা?

এই গুটিপোকায় প্রধান কেন্দ্রীয় চরিত্রে থাকবেন অভিনেত্রী পাওলি দাম। বাস্তবসম্মত একটি দিক হয়ে উঠতে চলেছে এই ধারাবাহিকের প্রধান বিবেচ্য বিষয়। গার্হস্থ্য হিংসার শিকার এক মহিলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকে। পেশায় তিনি একজন শিক্ষিকা। গুটিপোকা থেকে প্রজাপতি হয়ে পাখা মেলবে পাওলির চরিত্রটি।

এই প্রজেক্টে আরও জনপ্রিয় কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন। এনারা হলেন, সৌরভ চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শিঞ্জীনি চক্রবর্তী। তবে এটি কোন ধারাবাহিক নয়। এটিও একটি ওয়েব সিরিজ। অর্থাৎ আবারো ওয়েব সিরিজের মধ্যে দিয়েই দর্শকদের মাঝে ফিরছেন তিতিক্ষা। এখানে তিতিক্ষার চরিত্রের নাম অ্যাঞ্জেলা।

Back to top button