অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী সবাইকে মাত দিয়ে টপার গৌরী এলো! শীর্ষস্থান থেকে ছিটকে গিয়ে কথায় গেল দুই বেঙ্গল টপার?

প্রতি সপ্তাহে প্রতিটি ধারাবাহিক প্রেমি দর্শকই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন এই দিনটির জন্য। যে কবে টিআরপি তালিকা প্রকাশ পাবে আর তারা তাদের প্রিয় ধারাবাহিকটিকে দেখতে পাবে সবার উপরে। এবারেও তাঁর অন্যথা হলো না। তবে এইবার যা ঘটল তা অন্যান্য বারের তুলনায় এক বড় চমক দিল দর্শকদের।

প্রত্যেক সপ্তাহেই দুটি ধারাবাহিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। কোন কোন সপ্তাহে অনুরাগের ছোঁয়া টপ করে আবার কোন কোন সপ্তাহে জগদ্ধাত্রী টপ করে। এদের দুজনের মধ্যেই কোন একজন সেরার মুকুট পেয়ে আসছে দীর্ঘ কয়েক মাস ধরে। আর এইবার সেই চলতি প্রথাকে ভেঙে উপরে উঠে এলো এক অন্য ধারাবাহিক!

টিআরপি তালিকা দেখার পর চমকে যাওয়ার জোগাড় হলো সবার। অনুরাগের ছোঁয়া আর জগদ্ধাত্রী এই দুই ডাকাবুকো ধারাবাহিককে পিছনে ফেলে শীর্ষে নিজের জায়গা করে নিয়েছে গৌরী এলো ধারাবাহিকটি। যা এক প্রকার অবিশ্বাস্য সবার কাছে। তাহলে কি দর্শকরা এখন ফ্যামিলি ড্রামা আর অ্যাকশন ছেড়ে আধ্যাত্মিকতায় বেশি মনোনিবেশ করলেন?

ভাবা যায়? অনুরাগের ছোঁয়ায় চলছে এক অসাধারণ ট্র্যাক যেখানে একটু একটু করে সূর্যের কাছে ধরা পড়ে যাচ্ছে মিশকা। আর অন্যদিকে জগদ্ধাত্রীতে চলছে রহস্য উন্মোচনকারী এক অসাধারণ গল্প। আর এই সব কিছু কে পিছনে ফেলে এগিয়ে গেল ঈশান তারা অর্থাৎ গৌরী এলো ধারাবাহিকে বাবা মেয়ের আধ্যাত্মিক কেমিস্ট্রি!

একসময় কিছুদিন আগে অব্দিও ট্রোল হয়েছে এই ধারাবাহিক। কেউ বলেছে এটা ধারাবাহিক নাকি যেমন খুশি সাজো খেলা, মাঝে আবার ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করার জন্য চরম কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে এই ধারাবাহিককে। আর সেই ধারাবাহিক কিনা সবকিছু কে উল্টেপাল্টে টিআরপির একদম প্রথমে! ৬.৯ পেয়ে সবাইকে টেক্কা দিল গৌরী এলো।

এই সপ্তাহের বাংলার সেরা ৫

১ম •• গৌরী এলো ৬.৯
২য় •• অনুরাগের ছোঁয়া ৬.৭
৩য় •• জগদ্ধাত্রী ৬.৬
৪র্থ •• নিম ফুলের মধু ৬.০
৫ম •• রাঙা বউ ৫.৬

Back to top button