গল্পে লিপ নিতেই টিআরপি তালিকার প্রথম পাঁচ থেকে বেরিয়ে গেল “খেলনা বাড়ি”! শীর্ষস্থান দখল করলো কে? কারা রইল প্রথম পাঁচে জেনে নিন এই প্রতিবেদনে

প্রত্যেক বৃহস্পতিবার এর মতো এই সপ্তাহের টিআরপি তালিকা বেরিয়ে গেল আজকে। যেখানে গত সপ্তাহ দেখা গিয়েছিল নতুন বছর পড়ার সাথে সাথে টি আর পি তালিকার শীর্ষস্থান ধরে রাখা ‘অনুরাগের ছোঁয়া’র সাথে ‘জগদ্ধাত্রী’ও উঠে এসেছিল সেই সব স্থানে। কিন্তু এই সপ্তাহে আবার একবার সকলকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এলো ‘অনুরাগের ছোঁয়া’।
উল্টোদিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে ‘জগদ্ধাত্রী’। তবে প্রথম পাঁচ থেকে বেরিয়ে গেছে একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক। বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপি তালিকার প্রথম ৫ এ নাম রেখেছিল এই ধারাবাহিক। কিন্তু এবার সেই ধারাবাহিক বেরিয়ে গেল। কী কারণ তা নিয়ে ভক্তদের মধ্যে বেঁধেছে নানা রকমের বচসা।
এখানে বলা হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’র কথা। এতদিন টিআরপি তালিকায় টক্কর দিয়ে, গল্পে লিপ নেওয়ার সাথে সাথেই পিছিয়ে পড়ল এই ধারাবাহিক। প্রসঙ্গত খেলনা বাড়ি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা বিশ্বজিৎ ঘোষ এবং অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে।
এই সপ্তাহেই গল্পে নেওয়া হয়েছে বেশ বড়সড়ো একটি লিপ। যেখানে গুগলি হয়ে গেছে অনেকটাই বড় সেই সঙ্গে মিতুল এবং ইন্দ্রের ছেলে জন্মবার সাথে সাথে হারিয়ে গেছে আর সেও বস্তিতে বড় হয়েছে। কিন্তু সেই ট্র্যাক যে সেভাবে পছন্দ করছেন না দর্শক তা বোঝাই যাচ্ছে। যার জন্য টিআরপি তালিকায় পয়েন্ট কমার সাথে সাথে প্রথম পাঁচ থেকেও বেরিয়ে গেছে এই ধারাবাহিক।
প্রসঙ্গত এই সপ্তাহে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে ‘অনুরাগের ছোঁয়া’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’। চতুর্থ স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ এবং পঞ্চম স্থানে রয়েছে ‘পঞ্চমী’।
এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.১
২য় •• জগদ্ধাত্রী ৮.০
৩য় •• গৌরী এলো ৭.২
৪র্থ •• নিম ফুলের মধু ৭.১
৫ম •• পঞ্চমী ৬.৫

