এবার নায়কের প্রা’ণ’সং’শ’য়! নায়কদের বাঁ’চা’নো’র দিন শেষ এবার নায়িকাকে বাঁ’চা’তে গিয়েই মৃ’ত্যু মু’খে নায়ক!

চার বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী নেহা আমনদীপ (Neha Amandeep)জি বাংলার (Zee Bangla) মেগা ধারাবাহিক (Mega Serial) ‘যোগমায়া’ (Jogomaya) হাত ধরে ছোটপর্দায় দেখা যাচ্ছে পাঞ্জাবি কন্যেকে। জি বাংলার ‘স্ত্রী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন নেহা। তারপর দেখা গিয়েছিল সান বাংলার (Sun Bangla) ‘কনে বউ’-এ (Kone Bou)

জি-এর নয়া ধারাবাহিকে নেহা নায়ক ‘তুঁতে’র নায়ক সৈয়দ আরেফিন। প্রথম প্রোমোতে দর্শকে চমকে দিয়েছিল এই ধারাবাহিক। গল্পের প্রেক্ষাপট অশ্বিনপুর। মজদুর বাবার পরিশ্রমী মেয়ে যোগমায়া। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর পরীক্ষা দেবে তবে ঘরে আলো নেই। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে চলছে পরীক্ষা প্রস্তুতি। গোটা এলাকা বিদ্যুৎ ও জলের সংযোগবিহীন।

পরদিন রিকশা চালিয়ে পৌরসভায় হাজির যোগমায়া। ঘুসখোর বিডিওর গাড়ির পিছু ধাওয়া করে সে। হোঁচট রাস্তায় লুটিয়েও পড়ে। তখন সাহায্যের হাত বাড়ায় গল্পের নায়ক, সৈয়দ আরেফিন। তখন থেকে শুরু হয় তাদের সম্পর্কের প্রেমজ আঙ্গিক।

বর্তমানে টিআরপিতেও ভাল ফল করছে এই ধারাবাহিক। আরেফিন-নেহার জুটি মন জিতেছে দর্শকদের। এই মুহূর্তে ধারাবাহিকের গল্পে চলছে টান টান পর্ব। টিআরপি টানতে প্রতি পর্বে থাকছে নতুন নতুন টুইস্ট।

যোগমায়া চ্যাটার্জি হাসপাতালে ভিত্তি প্রস্তর স্থাপন করছে। ইতিমধ্যেই শুরু হয়েছে নির্মাণ কাজ। বাঁধ ছাড়াল মিন্টু রিকশাওয়ালার কর্মকাণ্ড। তারপরই দেখা যায় হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছে। ভিড়ের মধ্যে একজন যোগমায়াকে তাক করে আছে বন্দুক। দেখতে পেয়ে মিন্টু যোগমায়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। গুলি লাগে মিন্টুর বুকে। এবার নায়িকার নয়, নায়কের প্রাণ সংশয় হয়ে যায়।

Back to top button