টিআরপি শীর্ষে থাকতে থাকতেই শেষ হচ্ছে নিম ফুলের মধু! হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কী?

যা কিছু শুরু হয় তার শেষও রয়েছে। এটা পৃথিবীর ধ্রুব সত্যি। তেমনই ধারাবাহিক (Serial) শুরু হলে তা একসময় যে শেষ হবে সেটা খুবই স্বাভাবিক। আর বর্তমানে ধারাবাহিক (Serial) গুলি সম্পূর্ণ নির্ভর করে থাকে টিআরপি রেটিং (TRP Rating) এর উপরে। যে ধারাবাহিকের টিআরপি রেটিং যত ভালো সেই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় ততই রমরমিয়ে চলবে। ধারাবাহিকের রেটিং একটু এদিক ওদিক হলেই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। আসলে দর্শক যে ধারাবাহিক দেখতে পছন্দ করে চ্যানেলেও সেই ধারাবাহিক গুলি চালিয়ে নিয়ে যেতে চায়। আর যেই ধারাবাহিক দর্শক একেবারেই দেখেন না সেই ধারাবাহিক গুলি টেলিভিশনের পর্দায় চলা একেবারেই বৃথা।
যেমন শেষ কয়েকদিন ধরে জনপ্রিয় বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। একদিকে জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিক বন্ধ হয়েছে। অন্যদিকে স্টার জলসারও দুটি ধারাবাহিক শেষের পথে। আগামী কাল থেকে স্টার জলসার পর্দায় একসঙ্গে দুটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। যেইসব ধারাবাহিকগুলি শেষ হয়ে গেছে সেই ধারাবাহিক গুলি মাত্র কয়েক মাসে চলেছে টেলিভিশনের পর্দায়। ততটা জনপ্রিয়তা পায়নি বলেই বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক। সম্প্রতি শোনা যাচ্ছে আরো একটি জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে খুব শীঘ্রই।
জি বাংলার দর্শকদের জন্য রইল একটি দুঃসংবাদ। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক শেষ হতে চলেছে আর কয়েক দিনের মধ্যেই। এমনটাই গুঞ্জন উঠেছে স্টুডিও পাড়ায়। যদিও ধারাবাহিকের কলাকুশলীরা এই নিয়ে সরাসরি কিছু জানাননি তবে গুঞ্জন শোনা যাচ্ছে ধারাবাহিকটি চলতি বছরের শেষের দিকে শেষ হয়ে যাবে। গত দু’বছর ধরে সকলের মন জয় করে রেখেছে এই ধারাবাহিক। ধারাবাহিকটি হলো নিম ফুলের মধু। এই সপ্তাহতেও ধারাবাহিক টপ তিনে নিজের জায়গা ধরে রেখেছিল। অসাধারণ টিআরপি রেটিং এর পরেও কেন ধারাবাহিক শেষ হতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে দর্শকের মনে।
শেষ হচ্ছে প্রথম সারির এই ধারাবাহিক
আসলে ধারাবাহিকের সকল সদস্যরাই চাইছে ধারাবাহিক দর্শকের মনে একটা ভালো জায়গা তৈরি করেই শেষ হোক। টিআরপি রেটিং কম বা ধারাবাহিক একঘেয়ে হয়ে ওঠার জন্য যেন ধারাবাহিক বন্ধ না করে দিতে হয়। ধারাবাহিকের ভালো রেটিং পয়েন্ট নেই ধারাবাহিকটি বিদায় নেবে। ধারাবাহিকের কয়েকটি পর্ব আগেই দেখানো হয়েছিল দত্ত পরিবারের এক সদস্য চয়ন অর্থাৎ অভিনেতা উদয় প্রতাপ সিং ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে। আসলে খুব শীঘ্রই উদয়ের নতুন ধারাবাহিক আস্তে চলেছে জি বাংলার পর্দায়। সেই নিয়ে ব্যস্ত রয়েছে উদয়। আর যেহেতু ধারাবাহিক শেষের পথে, তাই ধারাবাহিক থেকে সে বিদায় নিয়েছে।

খুব সম্ভবত ধারাবাহিকটির শেষ শুটিং হতে পারে পুজোর পর অক্টোবরের শেষদিকে। ধারাবাহিক শেষ হওয়া নিয়ে ধারাবাহিকের নায়ক সৃজন অর্থাৎ অভিনেতা রুবেল দাসকে প্রশ্ন করা হয়েছ, তিনি জানিয়েছেন এই বিষয়ে তাদের কাছে এখনো কোনো সঠিক খবর নেই। তবে যেকোনোদিন যা কিছু হতে পারে। ধারাবাহিক শেষ হলে সবাই সবটা জানতে পারবে।
আরও পড়ুনঃ কোথায় হারিয়ে গেলেন এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী? পর্দায় কেন দেখা মেলে না তার? জানলে চমকে যাবেন আপনিও!

