কোথায় হারিয়ে গেলেন এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী? পর্দায় কেন দেখা মেলে না তার? জানলে চমকে যাবেন আপনিও!

সুবর্ণলতা ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। জি বাংলার এই ধারাবাহিকই পরিচিতি এনে দিয়েছিল অভিনেত্রীকে। এরপর তাকে দেখা গেছে বেশ কিছু ধারাবাহিক এবং ছবিতে। ঋতুপর্ণ ঘোষের ‘আবহমান’ ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। তা সত্ত্বেও পর্দায় তাকে নিয়মিত দেখা যায় না। কি কারণে তাকে নিয়মিত দেখা যায় না সে নিয়ে এবার নিজেই মুখ খুললেন অভিনেত্রী।

ধারাবাহিকে শেষ বার তাকে দেখা গেছিল স্টার জলসা ধারাবাহিক ‘কালী কলকাত্তাওয়ালী’তে। আবার কবে তাকে ধারাবাহিকে দেখা যাবে? এই বিষয়ে অভিনেত্রী নিজেই জানা না আপাতত তিনি ছোট পর্দায় ফিরছেন না। সুবর্ণলতা করার ১০ বছর পর ধারাবাহিককে ফিরেছিলেন কারণ চরিত্রটি তার নতুনত্ব লেগেছিল তাই। নতুন কিছু না পেলে তিনি ধারাবাহিকে অভিনয় করার কথা এখন ভাবছেন না।

ananya chatterjee

অভিনেত্রী এখন ব্যস্ত আছেন সৃজিত মুখার্জির ছবির শুটিংয়ের কাজে। সেই জাতিস্মরের পর আবার সৃজিত মুখার্জির ছবিতে দর্শকরা তাকে দেখতে চলেছে। এই ছবির মাধ্যমেই অনেকদিন পর পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জী। কিন্তু তাকে না বড় পর্দায় না ছোট পর্দায় নিয়মিত দেখা যায়। দর্শকদের মনে এই নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে। এবারে সেই কারণের উত্তর নিজেই জানালেন অভিনেত্রী অনন্যা।

আরও পড়ুনঃ ৫ ঘন্টা চোখের পাতা এক করতে পারিনি, ফেরার পথে কেঁদে ফেলেছিলাম- আরাত্রিকা মাইতি

অভিনেত্রী জানিয়েছেন তিনি বর্তমানে খুব বেছে বেছে কাজ করতে চান সেই জন্যই তাকে এত কম দেখা যায় ছোট পর্দা থেকে বড় পর্দায়। মনের মত গল্প না পেলে ঠিক কাজ করতে তার ইচ্ছা করে না বলেই জানিয়েছেন অভিনেত্রী ছোট পর্দাতেও চরিত্রে কোন নতুনত্ব ব্যাপার না থাকলে সেখানেও তিনি ফিরতে নারাজ। তিনি বলেন সমাজমাধ্যমও তার ব্যবহার করতে অতটা ভালো লাগেনা। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনে রোজনামচা পোস্ট করায় তার রুচি নেই। তাই হয়তো তাকে আজকের সময় আরো কম দেখা যায় বলেই মনে হয় সবার।

Back to top button